শিরোনাম
বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা বরখাস্ত : মীর শাহে আলমইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রীগোপনে চিকিৎসা শেষে ফের ইমরান খানকে কারাগারে স্থানান্তরআরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপবাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে : হুমায়ুন কবীরমোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্তদেশের বাজারে ফের কমেছে স্বর্ণের দামনারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদবর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা বরখাস্ত : মীর শাহে আলমইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রীগোপনে চিকিৎসা শেষে ফের ইমরান খানকে কারাগারে স্থানান্তরআরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপবাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে : হুমায়ুন কবীরমোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্তদেশের বাজারে ফের কমেছে স্বর্ণের দামনারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ

টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে হামলা, পেট্রলবোমা নিক্ষেপ

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

‎গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটের মধ্যে এই হামলা চালানো হয়। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। 

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের টুঙ্গিপাড়া শাখায় এই হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই মো. সুজন মোল্লা নামের এক ছাত্রলীগ কর্মী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন।
‎
‎প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সুজন মোল্লাসহ তিনজন তরুণ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ব্যাংক কার্যালয় লক্ষ্য করে পরপর তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করছেন। সে সময় সুজনকে বলতে শোনা যায়, ‘ইউনূসের মতো কোনো স্বৈরাচারের ঠাঁই এই টুঙ্গিপাড়াতে হবে না।’ পরবর্তীতে তাঁরা কার্যালয়ের প্রধান ফটকের তালা ভাঙারও চেষ্টা জানান।
‎
‎এ বিষয়ে গ্রামীণ ব্যাংকের পাটগাতী টুঙ্গিপাড়া শাখার ব্যবস্থাপক মো. আনোয়ার জাহিদ জানান, সকালে কার্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে কর্মকর্তা-কর্মচারীরা বাইরের কাজে ব্যস্ত ছিলেন। 

আরও পড়ুন

খাগড়াছড়িতে চালু হলো ট্রেজারি কার্যক্রম

বিকেলে পেট্রলবোমা নিক্ষেপের খবর পেয়ে ঘটনাস্থলে এসে কাঠের দরজার কিছু অংশ পোড়া দেখতে পান তাঁরা। তবে ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। হামলাকারীরা নিজেরাও ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: