শিরোনাম
বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা বরখাস্ত : মীর শাহে আলমইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রীগোপনে চিকিৎসা শেষে ফের ইমরান খানকে কারাগারে স্থানান্তরআরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপবাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে : হুমায়ুন কবীরমোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্তদেশের বাজারে ফের কমেছে স্বর্ণের দামনারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদবর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা বরখাস্ত : মীর শাহে আলমইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রীগোপনে চিকিৎসা শেষে ফের ইমরান খানকে কারাগারে স্থানান্তরআরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপবাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে : হুমায়ুন কবীরমোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্তদেশের বাজারে ফের কমেছে স্বর্ণের দামনারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ

খাগড়াছড়িতে চালু হলো ট্রেজারি কার্যক্রম

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

জেলা ঘোষণার ৪৩ বছর পর অবশেষে নিজস্ব ট্রেজারি ভবন ও ট্রেজারি কার্যক্রম চালু হলো খাগড়াছড়ি পার্বত্য জেলায়। দীর্ঘদিনের প্রশাসনিক সীমাবদ্ধতা ও ভোগান্তির অবসান ঘটিয়ে জেলার সরকারি আর্থিক ব্যবস্থাপনায় যুক্ত হলো নতুন এক অধ্যায়। এর মধ্য দিয়ে দেশের ৬৪তম জেলা হিসেবে খাগড়াছড়িতে আনুষ্ঠানিকভাবে ট্রেজারি কার্যক্রমের সূচনা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে নবনির্মিত ট্রেজারি ভবন ও ট্রেজারি কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দীন। জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের পরিকল্পনা ও বাস্তবায়নে এ কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক সাদিয়া আফরিন কচি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুমানা আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানাসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ১৯৮৩ সালে খাগড়াছড়ি পার্বত্য জেলা হিসেবে ঘোষিত হওয়ার পর দীর্ঘ ৪৩ বছরেও এখানে নিজস্ব ট্রেজারি ভবন ও কার্যক্রম চালু হয়নি। ফলে সরকারি অর্থ ব্যবস্থাপনা, স্ট্যাম্পসহ ট্রেজারিসংশ্লিষ্ট বিভিন্ন সেবা পেতে জেলার সরকারি দপ্তর, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ নাগরিকদের জেলার বাইরে নির্ভর করতে হতো। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমেও নানা জটিলতা তৈরি হতো। বিশেষ করে জেলার ভৌগোলিক অবস্থান ও যোগাযোগব্যবস্থার কারণে এসব সেবা পেতে ভোগান্তি ছিল আরও বেশি।

নতুন ট্রেজারি কার্যক্রম চালুর ফলে এ পরিস্থিতির পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। এখন থেকে জেলার সরকারি দপ্তরগুলোর ট্রেজারিসংশ্লিষ্ট কাজ স্থানীয় পর্যায়েই সম্পন্ন করা সম্ভব হবে। সরকারি অর্থ ব্যবস্থাপনা, সরকারি স্ট্যাম্প ও অন্যান্য ট্রেজারিসেবা পাওয়া যাবে আরও সহজে ও দ্রুত। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সাধারণ সেবাপ্রত্যাশীদের দীর্ঘদিনের ভোগান্তিও কমবে।

জেলা প্রশাসন জানায়, ট্রেজারি কার্যক্রম চালুর জন্য জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, ডাবল লক ব্যবস্থা স্থাপন, অগ্নিনিরাপত্তা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাসহ আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অর্থ বিভাগের অনুমোদন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কার্যক্রমটি বাস্তবায়ন করা হয়েছে।

আরও পড়ুন

কুষ্টিয়া মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ৩ সদস্য আহত

জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, গত সাত মাস ধরে জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত ও তাঁর কার্যালয়ের কর্মকর্তাদের ধারাবাহিক প্রচেষ্টায় এ উদ্যোগ বাস্তবায়নের পথ সুগম হয়।

দীর্ঘ ৪৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ট্রেজারি কার্যক্রম চালু হওয়াকে খাগড়াছড়ির প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এর ফলে শুধু সরকারি দপ্তরগুলোর আর্থিক কার্যক্রমই সহজ হবে না, বরং স্থানীয় পর্যায়ে সরকারি সেবার পরিধি ও কার্যকারিতাও বাড়বে। দীর্ঘদিনের একটি প্রশাসনিক প্রত্যাশা বাস্তবে রূপ নেওয়ায় জেলার সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে সাধারণ সেবাপ্রত্যাশীদের মধ্যেও এর সুফল পৌঁছাবে বলে আশা করছে জেলা প্রশাসন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: