শিরোনাম
পুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডিপুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডি

‘শিশু বিকাশে প্রারম্ভিক যত্ন এবং সন্তান লালন-পালন’’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ৭:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, আধুনিক সমাজব্যবস্থায় পিতা-মাতার হাতে শিশুকে সময় দেওয়ার সুযোগ কমে গেছে। বর্তমানের এই যান্ত্রিক যুগে শিশুদের মনোবিকাশের চেষ্টাও আমরা খুব কম করি। ফলে শিশুদের ঘরের মধ্যেই আবদ্ধ থাকতে হচ্ছে বেশি। কিন্তু শিশুদের মনোবিকাশের স্বার্থে এই গণ্ডি থেকে বের করে আনতে হবে।

প্রশাসক রবিবার (২২ নভেম্বর) বেলা ১১টায় নগরীর শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে ‘‘শিশু বিকাশে প্রারম্ভিক যত্ন এবং সন্তান লালন-পালন’’ বিষয়ক প্রশিণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। ইউনিসেফ-এর সহযোগিতায় কেসিসি’র স্বাস্থ্য বিভাগ এ কর্মশালার আয়োজন করে।

প্রশাসক আরো বলেন, খেলাধুলা শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে খেলাধুলার পাশাপাশি বেড়ে ওঠার সময়টাতেই শিশুর প্রতি বেশি যত্ন নেওয়া প্রয়োজন। বিশেষ করে নিম্ন আয়ের পরিবারের বসতি এলাকায় বেড়ে ওঠা শিশুদের প্রতি যত্ন নেয়া বেশি প্রয়োজন। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে মহানগরী এলাকায় শিশু বিকাশের এই কর্মসূচি সফল করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অহবান জানান।

আরও পড়ুন

রাজধানীর মালিবাগে জোড়া ককটেল বিস্ফোরণ

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ-এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ-এর খুলনা ও বরিশাল বিভাগীয় নিউট্রিশন অফিসার ডা. শাহনাজ বেগম, টেকনিক্যাল মনিটরিং অফিসার মো: আবু সাইদ, টেকনিক্যাল মনিটরিং অফিসার মো: জসিম উদ্দিন। সভা পরিচালনা করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম।

স্বাস্থ্য বিভাগের কর্মচারী ও ইপিআই কর্মীগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: