খানসামায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত

খানসামা উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে ৫ অক্টোবর সকাল ১১টায় উপজেলার প্রধান প্রধান সড়কে র্যালী শেষে উপজেলা কমপ্লেক্স হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
"শিক্ষকদের পাশে থাকা: পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর" এ প্রতিপাদ্য বাস্তবায়নে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহাজাহান সরকার (ভারপ্রাপ্ত) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান সরকার, বিশেষ অতিথি দিনাজপুর জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ৫নং ভাবকি ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার শরিফুল কায়সার, খানসামা ডিগ্রী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জিল্লুর রহমান,খানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান প্রমুখ।
ভোরের আকাশ/আ.র