শিরোনাম
এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রীএমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রী

ঝিকরগাছায় কৃষক পাচ্ছেন বিনামূল্যে কৃষি প্রণোদনা

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ৩:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ঝিকরগাছায় কৃষক পাচ্ছেন বিনামূল্যে কৃষি প্রণোদনা
ঝিকরগাছায় কৃষক পাচ্ছেন বিনামূল্যে কৃষি প্রণোদনা

যশোরের ঝিকরগাছায় ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

চলতি রবি মৌসুমে এ কর্মসূচির মাধ্যমে সরিষা ও মসুর চাষে উৎসাহিত করতে মোট ৪ হাজার ১১৮ জন কৃষককে কৃষি উপকরণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা কৃষি বিভাগ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক এম. সাইফুল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘কৃষিই সমৃদ্ধি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরকার কৃষিবান্ধব বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। কৃষিতে উৎপাদন বৃদ্ধি ও সমৃদ্ধি অর্জনে এসব প্রণোদনার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। এ সময় তিনি কৃষকদের কৃষি বিভাগের পরামর্শ গ্রহণ এবং আধুনিক প্রযুক্তি ও উন্নত চাষাবাদ পদ্ধতি অনুসরণের মাধ্যমে অধিক ফলন অর্জনের আহ্বান জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো. শাহজাহান আলী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের একান্ত সহকারী তারিক মোহাম্মদ শরীফ এবং প্রেসক্লাব সদস্য এম আর মাসুদ।

অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ফিরোজ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ নাঈম হাসান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. এহসান হাসান।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে এ কর্মসূচির আওতায় ৪ হাজার ৮ জন সরিষাচাষি এবং ১১০ জন মসুরচাষিকে বিনামূল্যে কৃষি উপকরণ দেওয়া হবে।

সরিষাচাষিদের প্রত্যেককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হবে। অন্যদিকে, মসুরচাষিরা পাবেন ৫ কেজি মসুরের বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার।

কৃষি উৎপাদন বৃদ্ধি, আবাদ সম্প্রসারণ, কৃষকদের চাষাবাদে উৎসাহিত করা এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে।

ভোরের আকাশ/রই

শেয়ার করুন: