শিরোনাম
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদেরএকবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানেরপ্রলয় জোয়ারদারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরেদেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিতবেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রীবিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকারসার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দরবিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদেরএকবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানেরপ্রলয় জোয়ারদারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরেদেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিতবেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রীবিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকারসার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দর

ডিএসইসির উদ্যোগে সেমিনার ও কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ৭:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য বিষয়ে সেমিনার ও কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ প্রেস কাউন্সিল।

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সদস্যদের অংশগ্রহণে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ প্রেস কাউন্সিলের সম্মেলন কক্ষে এ সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সেমিনারে আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রণীত আচরণ বিধি প্রতিপালনের গুরুত্ব, গুজব ও ভুয়া খবর প্রতিরোধ, ঘৃণামূলক বক্তব্য ও অপপ্রচার রোধে সাব-এডিটরদের করণীয় এবং দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতায় পেশাগত চ্যালেঞ্জ।

অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্মসচিব) মো. আব্দুস সবুর, সদস্য শামসুল হক জাহিদ ও মো. শহিদুল ইসলাম আলোচক হিসেবে অংশগ্রহণ করেন। সভাপতি মুক্তাদির অনিক, সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান ও কল্যাণ সম্পাদক সাফায়েত হোসেন উপস্থিত ছিলেন।

এ ছাড়া মুক্ত আলোচনা, মূল প্রবন্ধ উপস্থাপন এবং গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে গণমাধ্যম-সম্পর্কিত আইন ও বিধিবিধান প্রতিপালনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা করা হয়েছে।

সেমিনারের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নৈতিক সাংবাদিকতার চর্চা এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ভোরের আকাশ/রই
 

শেয়ার করুন: