শিরোনাম
এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রীএমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রী

নীলফামারীতে ফ্যামিলি কার্ড বিতরণে মাঠপর্যায়ে জরিপ শুরু

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ২:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
নীলফামারীতে ফ্যামিলি কার্ড বিতরণে মাঠপর্যায়ে জরিপ শুরু
নীলফামারীতে ফ্যামিলি কার্ড বিতরণে মাঠপর্যায়ে জরিপ শুরু

সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সম্ভাব্য উপকারভোগী নির্বাচনের লক্ষ্যে নীলফামারীতে মাঠপর্যায়ে জরিপ কার্যক্রম শুরু হয়েছে। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে এ জরিপ কার্যক্রম শুরু করেন সংশ্লিষ্টরা।

জরিপ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে ওই ওয়ার্ডের মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আনুষ্ঠানিকভাবে জরিপ কার্যক্রমের সূচনা করা হয়। এ সময় সংশ্লিষ্টরা সম্ভাব্য উপকারভোগী পরিবারের আর্থসামাজিক অবস্থা ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহের বিষয়ে আলোচনা করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচি নিম্নআয়ের ও অসচ্ছল পরিবারের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হতে পারে। তবে প্রকৃত দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন।

সমাজকর্মীদের মতে, সঠিক তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে উপকারভোগী নির্বাচন করা হলে কর্মসূচির সুফল প্রকৃত অভাবী মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে। এ জন্য জরিপ কার্যক্রম নিরপেক্ষ ও নির্ভুলভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির বলেন, জরিপের মাধ্যমে সম্ভাব্য উপকারভোগীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রকৃত অসচ্ছল ও যোগ্য পরিবারগুলো যাতে এ কর্মসূচির আওতায় আসতে পারে, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মেসবাউল ইসলাম শাহ টুলু, সদর উপজেলা কৃষক দলের সভাপতি শেফাউল আলম চৌধুরী লুলু, ইটাখোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান চৌধুরী, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন শাহ মিলন, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ও সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা।

স্থানীয়দের প্রত্যাশা, জরিপের মাধ্যমে প্রকৃত উপকারভোগী চিহ্নিত করে ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিত করা হবে।

ভোরের আকাশ/রই

শেয়ার করুন: