শিরোনাম
রোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরীরোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

নাটোরে বিএনপির সমাবেশস্থলে বোমা সদৃশ বস্তু উদ্ধার

নাটোর প্রতিনিধি

প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬, ৭:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
নাটোরে বিএনপির সমাবেশস্থলে বোমা সদৃশ বস্তু উদ্ধার
নাটোরে বিএনপির সমাবেশস্থলে বোমা সদৃশ বস্তু উদ্ধার

নাটোরের গুরুদাসপুরে বিএনপি দলীয় সংসদ সদস্য আব্দুল আজিজের উপস্থিতিতে আয়োজিত সমাবেশস্থল থেকে কালো টেপে মোড়ানো একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (৮ নভেম্বর) বিকেলে উপজেলা পাইলট স্কুল মাঠে এ ঘটনা ঘটে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে পাইলট স্কুল মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। বিকেল ৪টার দিকে সমাবেশ চলাকালে মাঠের মাঝখানে কালো টেপে মোড়ানো গোলাকার একটি বস্তু পড়ে থাকতে দেখেন উপস্থিত লোকজন। বস্তুটি সন্দেহজনক মনে হলে তারা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে। পরে সেটি পানি ভর্তি বালতিতে রেখে থানায় নিয়ে যাওয়া হয়।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার করা বস্তুটি আসলে কী, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় কিছু সময়ের জন্য সমাবেশ বন্ধ থাকলেও পরে আবার কার্যক্রম শুরু হয়।

এদিকে, ছাত্রদল নেতা শাকিল হত্যাকাণ্ডে সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলের আটকের ঘটনাসহ সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে তাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে।

ভোরের আকাশ/রই

শেয়ার করুন: