বাসাইলে সিএইচসিপি এসোসিয়েশনে সভাপতি ছানোয়ার, সম্পাদক আসাদ

টাঙ্গাইলের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীন কমিউনিটি ক্লিনিকগুলোতে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) নিয়ে উপজেলা অ্যাসোসিয়েশনের ২০ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৯টায় উপজেলা কার্যালয়ে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে মো. ছানোয়ার হোসেনকে সভাপতি ও মো. আসাদ মাহমুদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সিনিয়র সহ-সভাপতি মো. ফাত্তাউল ইসলাম, সহ-সভাপতি মো. নাফিউর রহমান, সিনিয়র সাধারণ সম্পাদক মো. নাছিমুজ্জামান খান, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ হাসান, দপ্তর সম্পাদক মো. বিপ্লব মিয়া, কোষাধ্যক্ষ মো. মোতালেব মিয়া, প্রচার সম্পাদক মো. দেওয়ান সুমন ও মহিলা বিষয়ক সম্পাদিকা ফাহমিদা আক্তার।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. সাব্বির হোসেন, রুয়েদা আক্তার, মলি আক্তার, আরমিন নাহার, রেবেকা আক্তার, তাহমিনা আক্তার, মুক্তারানী সরকার, সুফিয়া আক্তার, হিমা আক্তার ও মুন্নি আক্তার।
অ্যাসোসিয়েশনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে। এতে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন বাসাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শার্লী হামিদ। উপদেষ্টা হিসেবে রয়েছেন বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. নাহিদ খান ও স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) পরিমল দাস।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, বাসাইল উপজেলায় কমিউনিটি ক্লিনিকে কর্মরত স্বাস্থ্যসেবা কর্মীদের পেশাগত মানোন্নয়ন, অধিকার আদায় ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
ভোরের আকাশ/সু.পা