শিরোনাম
সরানো হলো এসআরবি প্রধানকেনারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভদুই মহাসড়ক অচল: শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত ৩০পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীরচারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলাশাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ আদালতেরগ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ গ্রিডে যুক্ত করা সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রীনেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ভারতীয় নাগরিক নিহতসরানো হলো এসআরবি প্রধানকেনারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভদুই মহাসড়ক অচল: শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত ৩০পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীরচারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলাশাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ আদালতেরগ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ গ্রিডে যুক্ত করা সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রীনেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ভারতীয় নাগরিক নিহত

ধামরাইয়ে দুর্বৃত্তদের আগুনে বাক প্রতিবন্ধীর বসতঘর ও মালামাল পুড়ে ছাই

ধামরাই ( ঢাকা) উপজেলা প্রতিনিধি

প্রকাশ : ৩ নভেম্বর ২০২৬, ৪:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ঢাকার ধামরাইয়ে বাকপ্রতিবন্ধী ও তার মায়ের বসত ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা এতে ঘরের ভিতরে থাকা খাট, ফ্রিজ, কাঠের আলমারিসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২ নভেম্বর) রাতে উপজেলার খাতরা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

৯৯৯ এ খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের লোকজন রাত সাড়ে ১২ টার দিকে ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টা পর আগুন নেভাতে সক্ষম হয়। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে । তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। সেই সাথে পাশের বাড়িগুলোতে আগুনথেকে রক্ষা পেয়েছে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

বাক প্রতিবন্ধী শারমিন আক্তারের ভাই ছমীর উদ্দিন বলেন, মা ও প্রতিবন্ধী বোন আমার পাশের ঘরে ঘুমিয়ে ছিল। গভীর রাতে করে কয়েকজনকে ঘরে আগুন দেওয়ার পর পালিয়ে যেতে দেখা যায়। কিন্তু কে বা কারা এ আগুন দিয়েছে তা চিনতে পারিনি।

আরও পড়ুন

ধামরাইয়ে ২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ফেল করেছে -২০ জন--পাস করেছে মাত্র ৪ জন

আমি পাশের ঘর থেকে বাহিরে আসতে চাইলেই দেখি আমার ঘরে তালা। চিৎকার শুনে প্রতিবেশীরা এসে তালা ভেঙ্গে আমাকে উদ্ধার করে,পরে দেখি মায়ের ঘরেও তালাবদ্ধ। মা ও বোন কিভাবে আগুনের ঘর থেকে বের হলো বলতে পারি না। মা ছমিরন নেসা বলেন, ঘর থেকে কিভাবে বের হয়েছি আমি কইতে পারি না একমাত্র আল্লাহ জানে।

এ বিষয়ে ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খান বলেন, প্রায় দেড় ঘন্টা কাজ করে আগুন নেভাতে সক্ষম হই। তবে কি কারণে বসতবাড়িতে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কিভাবে আগুন লেগেছে সে বিষয়ে তদন্ত চলছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: