শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চোরের হাতে ‘ধর্ষিত’ হলো পুলিশের স্ত্রী

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১২:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কক্সবাজারের চকরিয়ায় গভীর রাতে এক ভাড়া বাসায় ঢুকে চুরি এবং পরে পুলিশের এক কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।  ঘটনার সময় ওই পুলিশ সদস্য নিজ কর্মস্থলে ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৪ জুলাই) দিবাগত রাতে চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।  মঙ্গলবার সকালে ভুক্তভোগীর স্বামী চকরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৩টার দিকে এক অজ্ঞাতনামা ব্যক্তি রান্নাঘরের জানালা দিয়ে বাসায় প্রবেশ করে।  তার হাতে ছিল একটি ধারালো দা ও একটি টর্চলাইট।  ঘরে ঢুকেই তিনি ওই নারীকে ভয়ভীতি দেখিয়ে দুটি মোবাইল ফোন ও কিছু নগদ টাকা ছিনিয়ে নেন।  এরপর রান্নাঘরে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে তাঁকে ধর্ষণ করেন।

ওই সময় ঘরে থাকা ভুক্তভোগীর দুটি শিশু সন্তান আতঙ্কে কেঁদে ওঠে।  দুর্বৃত্ত পালিয়ে যাওয়ার পর আশপাশের ভাড়াটিয়ারা কান্নার শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন।

পরে রাতেই পুলিশ কনস্টেবল স্বামী ঘটনাস্থলে পৌঁছে স্ত্রীর কাছ থেকে বিস্তারিত শুনে থানায় যান এবং পরদিন সকালে মামলা দায়ের করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণ, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা নেয়া হয়েছে।  অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

ভোরের আকাশ/জাআ

স্ত্রীপুলিশধর্ষিত

শেয়ার করুন: