তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে : বিদ্যুৎমন্ত্রী টুকু

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রোববার (৮ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, বাংলাদেশের ফুটবলের পরিচিত মুখ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রমের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তিনি দেশের ফুটবলের উন্নয়ন ও অগ্রগতিতে তার ভূমিকার প্রশংসা করেন। এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সময়োপযোগী সিদ্ধান্ত এবং ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে তার বহুমুখী উদ্যোগের প্রতি সাধুবাদ জানান।
ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় পর্যায়ে নতুন প্রতিভাবান ফুটবলার উঠে আসবে এবং জেলার ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে এসম উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু প্রমুখ।
ভোরের আকাশ/রই