শিরোনাম
‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

শহীদ সাইফুল ইসলাম আলিফের স্মরণে লোহাগাড়ায় তাফসিরুল কুরআন মাহফিল

সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ২:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে ইছালে সওয়াব ও তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বাদ জোহর লোহাগাড়া ড. কর্নেল আলী আহমদ বীর বিক্রম স্টেডিয়ামে এ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার হামিদ হোসাইন আজাদ ও চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী।

মাহফিলে তাফসির পেশ করেন সিলেটের ঝিংগাবাড়ী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ প্রিন্সিপাল হাফিজুর রহমান, টেকেরহাট দরবারের পীর সাহেব মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, ঢাকা থেকে আগত মাওলানা ফখরুদ্দিন আহমদ এবং চট্টগ্রামের মাওলানা শরিয়ত উল্লাহ জিহাদী।

আরও পড়ুন

রাজধানীতে অস্ত্রসহ খুলনার শুটার ইমরান ও চার সহযোগী গ্রেপ্তার

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মাওলানা মাহমুদুল হক উসমানী। মাহফিলের উদ্বোধন করেন শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের বাবা জামাল উদ্দিন।

লোহাগাড়ার সর্বস্তরের তাওহিদী জনতার আয়োজনে এবং শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ স্মৃতি সংসদের সহযোগিতায় এ মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজকদের পক্ষ থেকে মাহফিলে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লি ও সহযোগিতাকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানানো হয়।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: