শিরোনাম
রোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরীরোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

সারিয়াকান্দিতে জাতীয় সমবায় দিবস পালিত

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬, ৬:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
সারিয়াকান্দিতে জাতীয় সমবায় দিবস পালিত
সারিয়াকান্দিতে জাতীয় সমবায় দিবস পালিত

ব্যক্তির সক্ষমতাকে সম্মিলিত শক্তিতে রূপান্তর এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতির প্রত্যয় নিয়ে বগুড়ার সারিয়াকান্দিতে পালিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস। 

এ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও উপজেলার শ্রেষ্ঠ সমবায়ীদের সম্মাননা প্রদান করা হয়েছে।

‘করবো সমবায় গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।

পরে সমবায়ী, সরকারি কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা শফিকুল ইসলাম।

এ সময় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ আ ফ ম আছাদুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সারিয়াকান্দি বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সিরাজুল ইসলাম ফুল।

অনুষ্ঠান শেষে উপজেলার শ্রেষ্ঠ সমবায়ীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

ভোরের আকাশ/রই


 

শেয়ার করুন: