শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১০:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে একই দিনেই ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।গতকাল সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন।

 শনিবার (১৫ নভেম্বর) সকালে কুতুবদিয়ার কৈয়ারবিল বড় মৌলভীপাড়ায় ২ শিশু এবং দুপুরে দক্ষিণ ধুরুং কাঁচা গ্রামে আরেক শিশুর মৃত্যু হয়৷

স্থানীয়রা জানান, শনিবার সকাল ৯টার দিকে কৈয়ারবিল বড় মৌলভীপাড়ার ইলিয়াছের ১ বছর বয়সী ছেলে আব্দুল্লাহ বাড়ির আঙিনায় খেলতে গিয়ে পুকুরে তলিয়ে যায়। এ সময় কবির আহমদের ৮ বছরের মেয়ে জোৎস্না আক্তার ওই শিশুকে উদ্ধার করতে গিয়ে সেও পুকুরে তলিয়ে যায়। পরে স্থানীয়রা ২ শিশুকে পুকুর থেকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক বিপ্লব রুদ্র দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। শিশু ২টির বাবা-মা কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা। তারা স্থানীয় শুঁটকি মহালে কাজ করতে এসে ভাড়া বাসায় থাকতেন।

অপরদিকে একই দিন দুপুর ২টার দিকে দক্ষিণ ধুরুং কাঁচা গ্রামের বেলালের ছেলে তাফসীর (৪) পুকুরে তলিয়ে যায়। পরে স্থানীয় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে।

কুতুবদিয়া থানার ওসি মো. আরমান হোসেন জানান, অভিভাবকদের অসচেনতার কারণে একইদিনে কুতুবদিয়ায় ৩জন শিশু পানিতে ডুবে মারা গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ৩টি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভোরের আকাশ/তা.কা


 

 

কুতুবদিয়াপানিতে ডুবেশিশুর মৃত্যু

শেয়ার করুন: