শিরোনাম
নয়াপল্টনের সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণসড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবেসৌদিতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, নিহত ৭ বাংলাদেশিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫মার্কিন ভিসা নিয়ে সতর্ক করলো দূতাবাসসিপাহি-জনতার বিপ্লবে অপশক্তি পরাভূত হয়েছিল : প্রধানমন্ত্রীবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামজাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীনয়াপল্টনের সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণসড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবেসৌদিতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, নিহত ৭ বাংলাদেশিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫মার্কিন ভিসা নিয়ে সতর্ক করলো দূতাবাসসিপাহি-জনতার বিপ্লবে অপশক্তি পরাভূত হয়েছিল : প্রধানমন্ত্রীবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামজাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

সালথায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ : ৭ নভেম্বর ২০২৬, ৫:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
সালথায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
সালথায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ফরিদপুরের সালথায় ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মনির মাতুব্বর (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার রাতে উপজেলার ফুলবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মনির মাতুব্বর উপজেলার পূর্ব ফুলবাড়ীয়া গ্রামের মো. সাদেক মাতুব্বরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ফুলবাড়ীয়া এলাকায় অভিযান পরিচালনা করে সালথা থানা পুলিশ। এ সময় মনির মাতুব্বরের কাছ থেকে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাঁকে আটক করে থানায় নেওয়া হয়।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩২ পিস ইয়াবাসহ মনির মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সালথা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার মনির মাতুব্বরকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/রই


 

শেয়ার করুন: