চটগ্রাম সাতকানিয়ায় ইউপি সদস্যের বাড়িতে ডা-কাতি

চট্টগ্রামের সাতকানিয়া সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাহফুজের বাড়িতে ডা-কাতির ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত দুই টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ডা-কাত দলের হামলায় ইউপি সদস্য মাহফুজ গুরুতর আ-হত হয়েছেন।
ঘটনাটি এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। একজন জনপ্রতিনিধি নিজ বাড়িতে ডা-কাত দলের হামলার শিকার হয়ে গুরুতর আ-হত হওয়ার ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।
এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রে-প্তারের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ডা-কাত দলের সদস্যদের গ্রে-প্তার ও দৃষ্টান্তমূলক শা-স্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
স্থানীয়দের প্রশ্ন, একজন জনপ্রতিনিধি যদি নিজ বাড়িতেই ডা-কাত দলের হামলার শিকার হন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? সাতকানিয়ার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এবং এই ধরনের ঘটনা যেন না ঘটে তার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে জোর দাবি জানান আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখার জন্য।
ভোরের আকাশ/সু.পা