শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফলজ বৃক্ষরোপণে আগ্রহ জাগাতে শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ

সিপন আহমেদ, মানিকগঞ্জ

প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেছে মানিকগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তপাঠ গণগ্রন্থাগার। রোববার (২৯ জুন) সকালে সরুপাই আলহাজ্ব আবদুল হালিম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় ১৯০ জন শিক্ষার্থীর হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষক ও অতিথিদের অংশগ্রহণে মাদ্রাসা প্রাঙ্গণে কয়েকটি গাছ রোপণ করা হয়।

“একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে” এবং “দেশের বায়ু, দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি”—এই দুই প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তপাঠ গণগ্রন্থাগারের সভাপতি আমিনুর রহমান। মাদ্রাসা সুপার মো. ইউসুফ আলীর সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা আরিফ হোসেন খান তৌফিক।

এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক মো. জহিরুল ইসলাম, মো. নুরুজ্জামান, বাবুল হোসেন, গোলাম কিবরিয়া, মাওলানা মতিয়ার রহমান, মো. উজ্জ্বল মিয়া, মো. মাজেদ মিয়া, মো. সাইজুদ্দিন, মো. শরীফ মিয়া এবং নারী শিক্ষকদের মধ্যে মোছা. আফরোজা খানম, মোছা. শামীমা তালুকদার ও মোছা. তানজিলা আক্তার।

বক্তারা পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব তুলে ধরে বলেন, শিক্ষার্থীদের শৈশব থেকেই বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তুলতে হবে। এতে করে তারা ভবিষ্যতে পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠবে।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা নিজ নিজ পছন্দ অনুযায়ী গাছের চারা গ্রহণ করে তা বাড়িতে রোপণের অঙ্গীকার করেন।

ভোরের আকাশ/এসএইচ

গাছ বিতরণশিক্ষার্থীমানিকগঞ্জবৃক্ষরোপণ

শেয়ার করুন: