শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ২:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গাজীপুরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি।

সোমবার (১১ আগস্ট) সুনামগঞ্জ শহরের পৌর মার্কেট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীরের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শহীদনূর আহমেদের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, বাংলাদেশ প্রতিদিনের সুনামগঞ্জ প্রতিনিধি মাসুম হেলাল, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি একে কুদরত পাশা, সংগঠনের সদস্য দেওয়ান তাসাদ্দুক রাজা চৌধুরী, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান আবুল হোসেন, হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ, প্রভাষক ফজলুল করিম সাইদ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহের।

এসময় আরও উপস্থিত ছিলেন দৈনিক মানবকন্ঠের স্টাফ রিপোর্টার শাহজাহান চৌধুরী, দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি হাসান চৌধুরী, দৈনিক জনবানীর জেলা প্রতিনিধি সাহাবুদ্দিন আহমেদ, দৈনিক যায়যায়দিনের জেলা প্রতিনিধি ঝুনু চৌধুরী, সাংবাদিক রেজাউল করিম, মাসুক মিয়া, সংগঠনের দপ্তর সম্পাদক অরুন চক্রবর্তী, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি জাকির হোসেন, সংগঠনের কার্যনির্বাহী সদস্য শামসুল কাদির মিছবাহ, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোয়ার চৌধুরী, কর্ণ বাবু দাস, শাহ ফরহাদ, দৈনিক সুনামকন্ঠের স্টাফ রিপোর্টার তানভীর আহমেদ তালুকদার প্রমুখ।

বক্তারা বলেন, দেশে একের পর এক সাংবাদিকদের ওপর নির্যাতন ও নিপীড়ন হলেও কোনো সরকারই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। সাগর-রুনি হত্যাকাণ্ড তার জ্বলন্ত উদাহরণ। সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের মাধ্যমে পুরো সাংবাদিক সমাজ নিরাপত্তা ও ঝুঁকির মধ্যে পড়েছে। 

প্রকাশ্যে একজন পেশাদার সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি পুরো সাংবাদিক সমাজের ওপর সরাসরি হুমকি। তাই দ্রুত সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়ন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। এই হত্যার তীব্র নিন্দা জানিয়ে খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়।

ভোরের আকাশ/মো.আ.

সাংবাদিক তুহিন হত্যাগাজীপুরসুনামগঞ্জপ্রতিবাদ ও মানববন্ধন

শেয়ার করুন: