শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুন ২০২৫, ৮:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল অনুষ্ঠিত
আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জুন) বিকেলে অনুষ্ঠিত এ ম্যাচে পিরোজপুর সদর উপজেলা ৩-১ গোলের ব্যবধানে পিরোজপুর পৌরসভা দলকে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে।

খেলার শুরুতে মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে এক মাদকবিরোধী র‍্যালি আয়োজন করা হয়, যাতে স্থানীয় ক্রীড়া সংগঠক, প্রশাসনের প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের নাগরিকরা অংশ নেন।

খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।

তিনি চ্যাম্পিয়ন দলের হাতে তুলে দেন ৬০ হাজার টাকা ও একটি ক্রেস্ট। অপরদিকে রানার্স আপ দল পায় ৪০ হাজার টাকা ও একটি ক্রেস্ট।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, সাত উপজেলার সভাপতি ও সদস্য সচিব সহ স্থানীয় ক্রীড়া সংগঠক, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা।

খেলা শেষে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন। দর্শকদের বিপুল উপস্থিতিতে পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

ভোরের আকাশ/আজাসা

পিরোজপুরফুটবল টুর্নামেন্ট

শেয়ার করুন: