শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

সিরাজগঞ্জে সরকারি সহায়তার নামে টাকা নেওয়ার অভিযোগে মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ৩:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

সিরাজগঞ্জের কাওয়াকোলা ইউনিয়নে ফ্যামিলি কার্ড, গর্ভবতী কার্ড, প্রতিবন্ধী কার্ড, গরু-ছাগলসহ বিভিন্ন সরকারি সহায়তা, অনুদান ও ভাতা পাইয়ে দেওয়ার কথা বলে হতদরিদ্র নারীদের কাছ থেকে ২ হাজার থেকে ১০ হাজার টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে। এভাবে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা আদায়ের অভিযোগে মানববন্ধন করেছেন ভুক্তভোগী নারী ও স্থানীয় বাসিন্দারা।

সোমবার (১১ আগস্ট) সকালে সিরাজগঞ্জের কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের সামনে বড় কয়ড়া ও একডালা পূর্বপাড়া গ্রামের ভুক্তভোগীরা এ মানববন্ধনের আয়োজন করেন। এ সময় তারা ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা অভিযোগ করেন, মো. আব্দুল আলিম ও তাঁর বোন মোছা. ফরিদা বেগম সরকারি বিভিন্ন সহায়তা, ভাতা, কার্ড ও অনুদান পাইয়ে দেওয়ার কথা বলে দরিদ্র নারীদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা নিয়েছেন।

তাদের দাবি, প্রত্যেকের কাছ থেকে ২ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। এভাবে এলাকার বিভিন্ন দরিদ্র ও অসহায় নারীর কাছ থেকে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। দীর্ঘদিন পার হলেও অনেকেই প্রতিশ্রুত সরকারি সুবিধা পাননি।

ভুক্তভোগীদের আরও অভিযোগ, টাকা ফেরত চাইলে অভিযুক্তদের পক্ষ থেকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে। এমনকি টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে মারধর ও বাড়িঘর উচ্ছেদের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তারা।

এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার পাশাপাশি থানায় অভিযোগ করা হয়েছে বলেও জানা গেছে।

আরও পড়ুন

কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু, বাড়ছে বাজারে সরবরাহ

মানববন্ধন থেকে বক্তারা অভিযোগের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া, ভুক্তভোগীদের টাকা ফেরত এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

একই সঙ্গে সরকারি ভাতা, অনুদান, কার্ড ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।

ভোরের আকাশ/জেআ

সিরাজগঞ্জ

শেয়ার করুন: