শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ৮:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৮হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।বুধবার (১০ ডিসেম্বর) ব্যাটালিয়নের অধীনস্থ রেজুপাড়া বিওপির একটি টহলদল এ অভিযান পরিচালনা করে।

কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) এ প্রতিবেদককে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। বিজিবি শুধু সীমান্ত পাহারা নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কাজ করছে। ভবিষ্যতেও এমন অভিযান চলমান থাকবে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ৪১/২-এস হতে প্রায় ৫.৫ কিলোমিটার বাংলাদেশের ভেতরে করইবুনিয়া এলাকায় সন্দেহজনক তৎপরতার খবর পেয়ে টহলদল দ্রুত অভিযান চালায়। তবে মাদক কারবারিরা টহলদলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়, ফলে কেউ আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার করা ইয়াবার পরবর্তী আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

এসব অভিযানের ফলে সীমান্ত অঞ্চলে নিরাপত্তা জোরদার হয়েছে এবং স্থানীয়দের মধ্যে আস্থা আরও বেড়েছে।

ভোরের আকাশ/তা.কা


 

নাইক্ষ্যংছড়িসীমান্তইয়াবা উদ্ধার

শেয়ার করুন: