সারিয়াকান্দিতে জেলা প্রশাসকের পরিদর্শন, দেখলেন শিক্ষা ও উন্নয়নকাজ

বগুড়ার সারিয়াকান্দিতে থানা, শিক্ষাপ্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস ও স্থানীয় উন্নয়নকাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান। সোমবার (২৬ অক্টোবর) দিনব্যাপী সফরে তিনি বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম এবং চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সরেজমিনে দেখেন।
সফরের শুরুতে সকাল ১১টায় সারিয়াকান্দি থানা পরিদর্শন করেন জেলা প্রশাসক। পরে দুপুর ১২টার দিকে ধাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও শিক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এরপর শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপন করেন জেলা প্রশাসক।
এরপর নারচি ইউনিয়ন পরিষদ পরিদর্শন, উপজেলা ভূমি অফিস এবং ফুলবাড়ি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় ভূমিসেবা প্রদান ও দাপ্তরিক কার্যক্রমের বিভিন্ন দিক পর্যালোচনা করেন জেলা প্রশাসক।
ফুলবাড়ি বাজারে বুলু মাস্টারের গুদামঘর থেকে রফিকুলের মিলঘর অভিমুখে রাস্তা মেরামত ও সিসি ঢালাইয়ের কাজ পরিদর্শন করেন তিনি। একই সময়ে ফুলবাড়ী নয়াপাড়া এলাকায় রাশেদুলের বাড়ি থেকে কামালের বাড়ি পর্যন্ত রাস্তার ইটের সোলিংকরণ কাজও ঘুরে দেখেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা বিভিন্ন পর্যায়ে পরিদর্শন কার্যক্রমে সহযোগিতা করেন।
ভোরের আকাশ/আ.র