শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত

ঈশ্বরদী, (পাবনা) প্রতিনিধি

প্রকাশ : ৮ জুন ২০২৬, ১২:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। দাশুরিয়া-লালন শাহ সেতু মহাসড়কের কোলেরকান্দি বটতলা এলাকায় রবিবার (৭ জুন) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক নারী। তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন – পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের কোলাদি গ্রামের জাহিদ হোসেনের ছেলে আলিফ হোসেন (৮) এবং আতাইকুলা থানার শ্রীকোল গ্রামের বাশার শেখের ছেলে মুরগি ব্যবসায়ী বাকিবিল্লাহ (৩৫)।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রূপপুর থেকে দাশুরিয়া অভিমুখী একটি সিএনজি কোলেরকান্দি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি মোটরসাইকেল সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে সিএনজি থেকে আলিফ ছিটকে পড়ে যায়, মোটরসাইকেল চালক গাড়ি থামিয়ে শিশুটিকে তুলতে গেলে এ সময় পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাত যানবাহন তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

আরও পড়ুন

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু, এসআই ক্লোজ

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পাকশী হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। রূপপুর মডার্ন ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মাজেদুল ইসলাম জানান, ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ তদন্তের জন্য থানায় পাঠান এবং আহত নারীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছেন।

এ বিষয়ে পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নান্নু মিয়া জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আহত নারীকে ফায়ার সার্ভিস উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ভোরের আকাশ/সু.পা

সড়ক দুর্ঘটনায় নিহত

শেয়ার করুন: