শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় অষ্টম শ্রেণির ছাত্রী অপহরণের ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ৬ মার্চ ২০২৬, ৪:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাইবান্ধা সদর উপজেলায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১১) অপহরণের ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে পাবনার সাঁথিয়া থানার ভদ্রকোলা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে অপহৃত স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়েছে।

​গ্রেফতারকৃত তামিম মিয়া গাইবান্ধা সদর উপজেলার ভাটপাড়া গোপালপুর গ্রামের রশিদুল ইসলামের ছেলে।

র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের পক্ষ থেকে বলা হয়, ভিকটিম স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। তামিম দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করাসহ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি নিয়ে পরিবার তাকে সতর্ক করলেও সে কর্ণপাত করেনি। গত ২২ ফেব্রুয়ারি সকালে ওই ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে তামিম ও তার সহযোগীরা তাকে প্রলোভন দেখিয়ে এবং জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
​
এই ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে গত ২৪ ফেব্রুয়ারি গাইবান্ধা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন (মামলা নং-৩৩)। ঘটনার পর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ (গাইবান্ধা) এবং র‍্যাব-১২ (পাবনা) এর একটি যৌথ আভিযানিক দল পাবনার সাঁথিয়া এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি তামিমকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করে।
​
গাইবান্ধা র‌্যাব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালকের (মিডিয়া) পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, 'গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। '

ভোরের আকাশ/এনএস

স্কুলছাত্রীগাইবান্ধাঅপহরণ

শেয়ার করুন: