শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাহাড়তলী থানার লুট হওয়া পিস্তল-গুলিসহ ‘ব্লেড মাসুম’ গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৯ জুন ২০২৫, ৪:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
পাহাড়তলী থানার লুট হওয়া পিস্তল-গুলিসহ  ‘ব্লেড মাসুম’ গ্রেফতার
পাহাড়তলী থানার লুট হওয়া পিস্তল-গুলিসহ ‘ব্লেড মাসুম’ গ্রেফতার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা থেকে লুট করা পিস্তল ও গুলিসহ  সন্ত্রাসী সাইদুর রহমান মাসুম ওরফে ব্লেড মাসুমকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি ৭ দশমিক ৬২ এমএম পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নগর পুলিশ ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিএমপি’র পশ্চিম জোনের উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া।

তিনি জানান, বুধবার (১৯ জুন) রাত ১২টা ৫০ মিনিটে জেলে পাড়া রানী রাশমনিঘাট ওভারব্রিজের নিচে চেকপোস্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে কোমরের বেল্টে ঝুলানো অবস্থায় একটি চায়না মেইড সেমি-অটোমেটিক পিস্তল (মডেল T-54, সিরিয়াল 49012810), একটি লোডেড ম্যাগাজিনে থাকা ৭.৬২ এমএম ক্যালিবারের চার রাউন্ড গুলি, একটি খালি ম্যাগাজিন এবং অস্ত্র বহনের প্রসেস উদ্ধার করা হয়। গুলির পারক্যাপশন ক্যাপে “311” কোড লেখা ছিল।

তিনি আরও জানান, গ্রেফতার সাইদুর রহমান মাসুম পাহাড়তলী থানার ১২ নম্বর ওয়ার্ডের লাকী হোটেল সংলগ্ন কাজী অফিস এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে আগেও ডাকাতি প্রস্তুতির অভিযোগে একটি মামলা রয়েছে।

উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া সাইদুর রহমান মাসুম ওরফে ব্লেড মাসুম স্বীকার করেন, ২০২৪ সালের আগস্টে থানায় হামলার সময় সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্রটি তিনি সংগ্রহ করেন এবং পরে তা ব্যবহার করে নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি ও ভয়ভীতি প্রদর্শনের কাজে লিপ্ত ছিলেন।

এ ঘটনায় পাহাড়তলী থানায় অস্ত্র আইনের  মামলা করা হয়েছে। তার বাকি সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

ভোরের আকাশ/আজাসা

চট্টগ্রামগ্রেফতার

শেয়ার করুন: