শিরোনাম
এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রীএমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রী

সিরাজগঞ্জে পৃথক তিনটি মামলায় ৫ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ৩:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

সিরাজগঞ্জে পৃথক তিনটি মাদক মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দুটি মামলায় ২০ টাকার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড এবং একটি মামলায় ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ম আদালতের বিচারক লায়লা শারমীন এই কারাদন্ড প্রদান করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাসচুজ্জোহা শাহানশাহ এতথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষনার সময় দন্ডপ্রাপ্তদের মধ্যে দুজন আদালতে উপস্থিত ছিলেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, দিনাজপুর জেলার নওদাপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে গোলাম মাজুম রাসেল (২৬) ও দেবখন্ডা গ্রামের ইফাজ উদ্দিনের ছেলে মনোয়ার হোসেন (২৮), সিরাজগঞ্জ সদর উপজেলার খলিশাকুড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মাসুদ (৩৬) ও পুরান শৈলাবাড়ি গ্রামের হাছের আলীর ছেলে নুর হোসেন (৩৮) ও সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উল্লাপাড়া পশ্চিমপাড়া এলাকার মৃত রফিকের ছেলে আব্দুল মালেক (৩০)।

মামলার নথি থেকে জানা যায়, ২০২৩ সালের ২৩ মার্চ যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিভিন্ন যাহবাহনে তল্লাশী চালায় পুলিশ। রাতে দিনাজপুর থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ৯৫০ পিচ নেশাজাতীয় ইনজেকশন এম্পল জব্দ করা হয়। এসময় গোলাম মাজুম রাসেল ও মনোয়ার হোসেন নামে দুই যুবককে আটক করা হয়।

আরও পড়ুন

শ্রমিকদের ন্যায্য আন্দোলনের প্রতি সরকারের পূর্ণ সমর্থন আছে : শামা ওবায়েদ

অপর দিকে, ২০২০ সালের ২৮ মে রাতে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে সদর উপজেলার খলিশাকুড়া ওয়াপদা বাঁধের উপর মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে। পরে সেখানে অভিযান চালিয়ে মাসুদ ও নুর হোসেন নামে দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের দেহ তল্লাশী চালিয়ে ৩০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

এদিকে, ২০১৯ সালের ১৩ জুন বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা পুলিশের কাছে খবর আসে  উল্লাপাড়া পশ্চিম কবরস্থান এলাকার একজন ব্যক্তি মাদক ক্রয়-বিক্রয় করছেন। খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হলে আব্দুল মালেক পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে তার শরীর তল্লাশী চালিয়ে  ৬ পোটলায় ৩০ গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ। এঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের করে পুলিশ। স্বাক্ষ্য প্রমান শেষে আজ ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে আদালত।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: