ব্রাহ্মণবাড়িয়ায় নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় ১০ (দশ) কেজি গাঁজা ও ১টি অটোরিকশাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
রোববার (১৪ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন ঘাটিয়ারা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, পৃথক অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ১০ (দশ) কেজি গাঁজা ও ১টি অটোরিকশাসহ ৩ জন মাদক কারবারি এবং ৪৫০ পিস ইয়াবাসহ আশুগঞ্জ টোলপ্লাজা থেকে ১জনকে গ্রেপ্তার করে পুলিশ।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, রবিবার দুপুর ১২টার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন ঘাটিয়ারা এলাকা হতে ৩ জন কারবারিকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ১০কেজি গাঁজা ও মাদক বহনের কাজে ব্যবহৃত ১টি ব্যাটারিচালিত অটোরিক্সা উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের দুইজন জেলার বিজয়নগর থানার বাসিন্দা- নারী কারবারি মিনারা বেগম (৪০) স্বামী- রয়েল চৌধুরী, গ্রাম- পশ্চিম কেশবপুর এবং রিয়াদ (২০), পিতা- আঙুর আলী, গ্রাম- কাশিনগর। অপরজন ঝালকাঠি নলছিটির মোহাম্মদ রানা (২৩)। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অপরদিকে আগেরদিন সন্ধ্যায় জেলার আশুগঞ্জ টোলপ্লাজা হতে কিশোরগঞ্জ সদরের শহীদ মিয়া (৩২) কে ৪৫০ পিস ইয়াবাসহ আটক করে মামলা রুজু করে পুলিশ।
ভোরের আকাশ/মো.আ.