শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফেনীর মোহাম্মদ উল্যাহ হত্যা মামলার আসামি দেলোয়ার ঢাকার গ্রেফতার

ফেনী প্রতিনিধি

প্রকাশ : ১৬ জুন ২০২৫, ২:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ফেনীর মোহাম্মদ উল্যাহ হত্যা মামলার আসামি দেলোয়ার ঢাকার গ্রেফতার
ফেনীর মোহাম্মদ উল্যাহ হত্যা মামলার আসামি দেলোয়ার ঢাকার গ্রেফতার

ফেনীর পরশুরাম উপজেলার চাঞ্চল্যকর মোহাম্মদ উল্যাহ হত্যা মামলার এজাহারভূক্ত পলাতক আসামী মো. দেলোয়ার হোসেন (৪৫)  রোববার (১৫ জুন) রাতে ঢাকার লালবাগ এলাকা থেকে   র‍্যাবের হাতে গ্রেফতার হয়েছে।

র‍্যাব জানায়, গোপন খবর পেয়ে মোহাম্মদ উল্যাহ হত্যা মামলার এজাহারভূক্ত পলাতক আসামি মো. দেলোয়ার হোসেন ঢাকা মহানগরীর লালবাগ থানার রাজ নারায়ণ ধর এলাকায় অবস্থান করছে। র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে। গ্রেফতার দেলোয়ার ফেনীর পরশুরাম উপজেলার দক্ষিণ টেটেশ্বর গ্রামের মো. সামসুল হকের ছেলে।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম. মোজাফ্ফর হোসেন বলেন, মোহাম্মদ উল্যাহ হত্যা মামলার পলাতক আসামী দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পরশুরাম থানা হস্তান্তর করা হয়েছে।

এর আগে, ফেনীর পরশুরাম উপজেলার উত্তর টেটেশ্বর এলাকার বাসিন্দা মোহাম্মদ উল্যাহ। প্রতিবেশী দেলোয়ার হোসেনের সাথে দীর্ঘদিন জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে দেলোয়ার হোসেন ও তার সহযোগীরা মোহাম্মদ উল্যাহ ও তার পরিবারের সদস্যেদের হত্যার হুমকি প্রদান করে। গত ৫ মে সকালে মোহাম্মদ উল্যাহর ভাইদের সাথে প্রতিবেশী মো. দেলোয়ার হোসেনের সহযোগীদের গাছকাটা নিয়ে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এসময় মোহাম্মদ উল্যাহ ভাইদের ও মো. দেলোয়ার হোসেন এবং তার সহযোগীদের শান্ত করার চেষ্টা করতে গেলে দেশী ধারালো অস্ত্র, লোহার রড, দা, লাঠি সোটা দিয়ে অর্তকির্ত হামলা চালায়। 

এসময় মোহাম্মদ উল্যাহ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে দেলোয়ার হোসেন ও তার সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরিবার ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে ১০ মে মোহাম্মদ উল্যাহ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে পরশুরাম থানায় ৫ জনের নাম উল্লেখ ও ৭-৮ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন। 

ভোরের আকাশ/আজাসা

ফেনীপলাতক আসামী গ্রেফতার

শেয়ার করুন: