শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতীয় তরুণীকে ব্ল্যাকমেইলের অভিযোগে জামালপুরে গ্রেপ্তার যুবক

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ৬ আগস্ট ২০২৬, ৪:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ভারতীয় তরুণীর সাথে অনলাইনে প্রেমের সম্পর্ক গড়ে ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অপরাধে জামালপুরের দেওয়ানগঞ্জে মোস্তাফিজুর রহমান মেহেদী (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) রাত ১০ টার দিকে উপজেলার কালিকাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)।

বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জামালপুর জেলা পুলিশ। গ্রেপ্তারকৃত মোস্তাফিজুর রহমান মেহেদী একই এলাকার মৃত আব্দুল করিমের ছেলে। পুলিশের সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের যুবক মোস্তাফিজুর রহমান মেহেদীর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার এক তরুণীর পরিচয়
হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

প্রেমের সুবাদে তারা বিভিন্ন সময়ে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও নিজেদের মধ্যে আদান-প্রদান করে। ভারতীয় ওই তরুণীর সেসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয় ও তার নিকট আত্মীয়দের কাছে পাঠিয়ে দেয় বাংলাদেশী প্রেমিক মোস্তাফিজুর রহমান মেহেদী। এ ঘটনায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার সুতি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুণী।

পরবর্তীতে জামালপুর জেলার পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন প্রেরণ করার প্রেক্ষিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয়। তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) বিশেষ অভিযান পরিচালনা করে। গতকাল রাতে উপজেলার কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে সাইবার অপরাধে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

আরও পড়ুন

তিতাসের গ্যাস লাইনে অবৈধ সংযোগের ঘটনায় মামলা, আটক ২

এ সময় তার দেহ তল্লাশী করে তার ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। মোবাইল ফোনটি পর্যালোচনা করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও মেসেজিং অ্যাকাউন্টের তথ্য পাওয়া যায়। তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ভুক্তভোগী তরুণীর নিকট আত্মীয়দের কাছে ব্যক্তিগত ছবি ও ভিডিও পাঠিয়ে সামাজিকভাবে হেয় করার অভিযোগের সত্যতা পায় পুলিশ।

জামালপুর জেলা গোয়েন্দা শাখার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ডিবি-১) সোহাগ রানা জানান, এ ঘটনায় গোয়েন্দা পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। বুধবার বিকেলে গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়। পরে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেয় আদালত।

ভোরের আকাশ/সু.পা

ভারতীয় তরুণীক, জামালপুরে গ্রেপ্তার যুবক

শেয়ার করুন: