শিরোনাম
‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

যমুনা সার কারখানার অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ৭:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানার (জেএফসিএল) বিভাগীয় প্রধান ও উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ, ভুয়া বিল-ভাউচার এবং লাইসেন্সবিহীন ঠিকাদার নিয়োগের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার তারাকান্দিতে কারখানার প্রশাসনিক কার্যালয়ে এ তদন্ত অভিযান পরিচালনা করা হয়।

​দুদক সূত্রে জানা গেছে, উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে লাইসেন্সবিহীন ঠিকাদার নিয়োগ ও ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের লিখিত অভিযোগ জমা পড়ে দুদকের প্রধান কার্যালয়ে। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে রবিবার দুপুর ১২টার দিকে দুদক সমন্বিত জেলা কার্যালয়, জামালপুরের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. কামরুজ্জামানের নেতৃত্বে একটি তদন্ত দল কারখানায় প্রবেশ করে। দীর্ঘ সময় নথিপত্র যাচাই-বাছাই শেষে বিকেল সাড়ে ৫টার দিকে তদন্ত দলটি কারখানার প্রশাসনিক কার্যালয় থেকে বের হয়।

​অভিযান প্রসঙ্গে দুদক জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. কামরুজ্জামান বলেন, যমুনা সার কারখানার উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের ভিত্তিতে দুদক প্রধান কার্যালয় থেকে আমাদের অভিযান টিমকে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

আদমদীঘিতে তাঁতী দলের নেতাকে মারধরসহ বিভিন্ন অপকর্মের দায়ে বিএনপি নেতা বহিষ্কার

​তবে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। তিনি বলেন, আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। আমি কখনো লাইসেন্সবিহীন ঠিকাদার নিয়োগ দিইনি। ঠিকাদার নিয়োগের বিষয়টি বিসিআইসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখে থাকেন।

​এ বিষয়ে যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক আফাজ উদ্দিন বলেন, একটি বিষয়ে তদন্তের জন্য দুদকের একটি টিম এসেছিল। তারা তদন্ত করে গিয়েছে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: