শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গোপালগঞ্জে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৯ জুলাই ২০২৬, ৮:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ভিমরুলের কামড়ে আমির হামজা নামের চার বছর বয়সী এক শিশুর অত্যন্ত বেদনাদায়ক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) সন্ধ্যার দিকে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। নিহত আমির হামজা উপজেলার কুশলা ইউনিয়নের লাখির পাড় গ্রামের শুকুর আলীর ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে শিশু আমির হামজা তার মায়ের সঙ্গে বাড়ির পাশের একটি মৎস্য ঘেরে চরে থাকা ছাগল আনতে গিয়েছিল। সেখানে যাওয়ার পর অতর্কিতভাবে তারা ভিমরুলের আক্রমণের শিকার হয়। একঝাঁক ভিমরুল শিশু আমির হামজাকে লক্ষ্য করে এলোপাতাড়ি কামড়াতে শুরু করে।

মা ও শিশুর চিৎকারে স্বজন এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। এরপর তাৎক্ষণিকভাবে তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা শিশুটিকে জরুরি ভিত্তিতে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। প্রাথমিক চিকিৎসা শেষে কিছুটা সুস্থ মনে হওয়ায় দুপুরের দিকে স্বজনরা তাকে নিয়ে বাড়িতে ফিরে আসেন।

তবে বিকেল গড়াতেই নিয়তির নির্মম পরিহাস নেমে আসে। বাড়িতে থাকা অবস্থায় আমির হামজা আবারও তীব্রভাবে অসুস্থ হয়ে পড়ে। তার শরীরের অবস্থার দ্রুত অবনতি হতে দেখে পরিবারের সদস্যরা তাকে দ্বিতীয়বারের মতো কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে শিশু আমির হামজাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

জামালপুরে ডাক কর্মচারীদের ধর্মঘট

মর্মান্তিক এই ঘটনায় কোটালীপাড়া উপজেলার লাখির পাড় গ্রামসহ গোটা কুশলা ইউনিয়নে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ফুটফুটে চার বছরের শিশু আমির হামজার এমন অকাল ও আকস্মিক মৃত্যুতে পরিবারে চলছে মাতম।

ভোরের আকাশ/ র.ই


 

শুকুর আলী

শেয়ার করুন: