শিরোনাম
পুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডিপুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডি

ঘূর্ণিঝড়ের বৃষ্টিতে চাঁদপুরে ৬০৯ হেক্টর ফসলের ক্ষতি

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ৯:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে চাঁদপুরে কৃষিতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টিতে রোপা আমন ধান, ভুট্টা ও মৌসুমি সবজির খেত ক্ষতিগ্রস্ত হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। কোথাও ধানের গাছ নুয়ে পড়েছে, আবার কোথাও জলাবদ্ধতায় তলিয়ে গেছে সবজির খেত। এতে নতুন করে সবজি আবাদ এবং ধান কাটতে বাড়তি খরচের আশঙ্কা করছেন তারা। ইতোমধ্যে জেলার ৬০৯ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। তবে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করতে পারেনি কৃষি বিভাগ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত তিন দিনে চাঁদপুরে ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে জেলার আমন ধান, ভুট্টা ও মৌসুমি সবজির ৬০৯ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

সরেজমিনে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, টানা বৃষ্টিতে সবজির খেতে পানি জমে আছে। অনেক জমিতে মৌসুমি সবজির গাছ নুয়ে পড়েছে। কোথাও কোথাও পুরো খেত পানিতে তলিয়ে গেছে। অন্যদিকে, আমন ধানের গাছ নুয়ে পড়ায় ফসল কাটতে গিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। জমিতে পানি জমে থাকায় অনেকটা পানির মধ্যেই ধান কাটতে হচ্ছে। এতে শ্রমিকের মজুরি ও ফসল ঘরে তোলার খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা।

বাগাদী গ্রামের কৃষক মোবারক ব্যাপারী বলেন, টানা বৃষ্টিতে শাকসবজির পাশাপাশি ধানেরও ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে আমন ধানের ক্ষতি বেশি হয়েছে। জমিতে পানি জমে থাকায় ফসল নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।

একই এলাকার কৃষক আবুল কালাম আজাদ জানান, তিনি প্রায় দুই একর জমিতে ধনিয়া, লালশাক, পালংশাক ও মুলার আবাদ করেছিলেন। টানা বৃষ্টিতে এসব সবজির খেত ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক জায়গায় গাছ নষ্ট হয়ে গেছে। নতুন করে আবার আবাদ করতে হবে বলেও জানান তিনি।

কৃষক মনসুর আহমেদ প্রায় এক একর জমিতে আমন ধানের চাষ করেছেন। বৃষ্টিতে ধানের গাছ নুয়ে পড়ায় লোকসানের আশঙ্কা করছেন তিনি। মনসুর আহমেদ বলেন, আবাদে যে খরচ হয়েছে, তা বাদ দিলে এখন ধান কেটে বাড়িতে আনতে যে খরচ হবে, সেই টাকা শ্রমিকের মজুরি হিসেবেই চলে যাবে। এতে লাভের পরিবর্তে লোকসানের আশঙ্কা তৈরি হয়েছে।

আরেক কৃষক আবুল বাসার বলেন, মাঠের প্রায় সব কৃষকই কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। মৌসুমি সবজি নতুন করে রোপণ করতে হবে। ঋণ করে সবজির আবাদ করেছিলেন। এ অবস্থায় সরকারি সহযোগিতা পেলে ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে।

আরও পড়ুন

দূষিত বাতাসের শহরের তালিকায় নবম স্থানে ঢাকা

এ বিষয়ে চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আবু তাহের বলেন, টানা তিন দিনের বৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মৌসুমি সবজি আক্রান্ত হয়েছে। কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে জরিপ করছেন। তবে আক্রান্ত ফসলের বেশির ভাগই পুনরুদ্ধার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, জরিপে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি পাওয়া গেলে কৃষকদের সহায়তায় সরকারি প্রণোদনার জন্য সুপারিশ করা হবে।

ভোরের আকাশ/জেআ

কৃষকচাঁদপুর

শেয়ার করুন: