শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অপপ্রচারের প্রতিবাদে জেলা বিএনপি সহ-সভাপতি নিশাদের সংবাদ সম্মেলন

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ৮:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমার দেশ পত্রিকায় সম্প্রতি প্রকাশিত সংবাদকে ‘ষড়যন্ত্রমূলক, মিথ্যা ও অপপ্রচার’ অ্যাখা দিয়ে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি নাহিদুজ্জামান নিশাদ।

রবিবার (১৭ আগস্ট) বিকালে জেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

লিখিত বক্তব্যে নাহিদুজ্জামান নিশাদ বলেন, গত ১৫ আগস্ট দৈনিক আমার দেশ পত্রিকায় আমাকে নিয়ে প্রকাশিত সংবাদটি মিথ্যা, ভিত্তিহীন, শিষ্টাচার বহির্ভূত ও উদ্দেশ্য প্রণোদিত। আমি কোনদিন ফ্যাসিস্ট আওয়ামী লীগ বা এর অঙ্গসংগঠনের সাথে কোনো পর্যায়ে কোনভাবে কোনদিন জড়িত থাকার বিষয় প্রমাণ করতে পারলে যেকোন শাস্তি বিনা শর্তে মেনে নিব। একইভাবে আমি কখনো পতিত আওয়ামী লীগের সুবিধা গ্রহণ করিনি। আমি একজন শিল্পপতি। আমি আওয়ামী অপশাসন আমলে কোনো সরকারি প্রতিষ্ঠানে সরবরাহ করিনি, ঠিকাদারী করিনি, বালু বা জলমহাল, হাট ঘাট ইজারা নেইনি। আমার প্রতিষ্ঠিত শিল্পকারখানা চালাতে সরকারি আনুকূল্য লাগেনি।

তিনি আরও বলেন, আমার দলীয় পদ প্রাপ্তিতে নির্দিষ্ট কিছু পর্যায় অতিক্রম করতে হয়েছে। আমাকে দলীয় পদ দিতে প্রথমে সাঘাটা-ফুলছড়ি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ জেলা বরাবর লিখিত সুপারিশ করে। এর ভিত্তিতে গাইবান্ধা জেলা বিএনপি কেন্দ্রীয় বিএনপি বরাবর সুপারিশ করেন এবং কেন্দ্র এসব বিবেচনা করে আমাকে গাইবান্ধা জেলা বিএনপির সহ সভাপতি পদ দেয়। এখানে অর্থ লেনদেনের কোনো সুযোগ নাই বা আমি কাউকে কোনো অর্থ প্রদান করিনি। তাই অর্থের বিনিময়ে আমি পদ পেয়েছি মর্মে যে বয়ানে প্রতিবেদন করেছে তার কোন ভিত্তি থাকতেই পারে না। এসময় তিনি অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান।

সংবাদ সম্মেলনে জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,গত ১৫ আগস্ট দৈনিক আমার দেশ পত্রিকায় ‘বিএনপির বড় পদ কিনলেন আ. লীগের ডামি প্রার্থী’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

ভোরের আকাশ/জাআ

অপপ্রচারপ্রতিবাদসংবাদ সম্মেলনগাইবান্ধা

শেয়ার করুন: