বাকৃবি 'স্কুল অব ভেটেরিনারি সায়েন্স এন্ড এনিমেল হাজবেন্ড্রি'র ডিনের দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে( বাকৃবি) ‘স্কুল অব ভেটেরিনারি সায়েন্স এন্ড এনিমেল হাজবেন্ড্রি’র ডিন হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন মেডিসিন বিভাগের প্রফেসর ড. মো. সিদ্দিকুর রহমান।
মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের প্রফেসর ড. মোঃ বাহানুর রহমান পূর্ববর্তী ডিন হিসেবে এই দায়িত্ব পালন করেন। আজ ১১ নভেম্বর ২০২৬, বুধবার সকাল ১১.০০ ঘটিকায় বাকৃবির শিক্ষক কমপ্লেক্সে 'স্কুল অব ভেটেরিনারি সায়েন্স এন্ড এনিমেল হাজবেন্ড্রি'র আয়োজনে উক্ত দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরদার।
মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের প্রফেসর ড. মোঃ বাহানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে শুরুতে নবাগত ডিন এবং বিদায়ী ডিন উভয়কেই ফুলেল শুভেচছা জানানো হয়। স্বাগত বক্তব্য প্রদান করেন পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড. মো: মোশাররফ উদ্দীন ভূঞা। আরও বক্তব্য প্রদান করেন উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো: রুহুল আমিন, পশু পালন অনুষদের ডিন প্রফেসর ড. মো: রকিবুল ইসলাম খান, বাউরেস পরিচালক প্রফেসর ড. মো: আবুল হাশেম, ছাত্র বিষয়ক উপদেষ্টা ও প্রক্টর প্রফেসর ড. মো: আব্দুল আলীম, প্রফেসর ড. মো: কামরুজ্জামান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরদার সদ্য বিদায়ী ও নবনিযুক্ত উভয় ডিনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি স্কুল অব ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রির সার্বিক সফলতা ও অগ্রগতি কামনা করেন। একই সঙ্গে ভবিষ্যতে সংশ্লিষ্ট দুই অনুষদের শিক্ষার্থীরা যেন সমান সুযোগ-সুবিধা পায়, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, একাধিক হলের প্রভোস্টবৃন্দ এবং সংশ্লিষ্ট দুইটি অনুষদের শিক্ষকবৃন্দ।
নবনিযুক্ত ডিন প্রফেসর ড. মো: সিদ্দিকুর রহমান তাঁর ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালনের মাধ্যমে শিক্ষা ও গবেষণার কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং এক্ষেত্রে সকলের সহযোগীতা প্রত্যাশা করেন।