শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ২ লাখ টাকা জরিমানা

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ : ৭ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

‎লালমনিরহাটে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে মোক্তার উদ্দিন (৫০) নামে এক প্রতিবেশীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও দায়রা জজ নিত্যানন্দ সরকার আসামির উপস্থিতিতে আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মোক্তার উদ্দিন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার টেপুর গাড়ি এলাকার মৃত আবুল খায়েরের ছেলে।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি নিজ বাড়িতে কেউ না থাকার সুযোগ নেন মোক্তার উদ্দিন। এ সময় তিনি প্রতিবেশী ও স্থানীয় বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে কৌশলে নিজের বাড়িতে ডেকে নেন। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন ও বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেন। পরে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময়ে ওই স্কুলছাত্রীকে আরও একাধিকবার ধর্ষণ করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।

দীর্ঘদিন পর শিশুটির শারীরিক পরিবর্তন পরিবারের সদস্যদের নজরে আসে। সন্দেহ হলে তাকে স্থানীয়ভাবে চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরীক্ষায় তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হলে ভুক্তভোগী ছাত্রী পরিবারের কাছে ঘটনার কথা জানায়।

ঘটনা জানাজানি হওয়ার পর ২০২০ সালের ২৬ মে ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাটগ্রাম থানায় মোক্তার উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। পুলিশ ও সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা দীর্ঘ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে সোমবার দুপুরে আদালত এ রায় ঘোষণা করেন।

আরও পড়ুন

সাংবাদিক আকিবের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সর্বমহলে নিন্দা

রায়ের বিষয়ে রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি অ্যাডভোকেট লুৎফর রহমান জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেছেন।

আদালত জরিমানার অর্থ ভুক্তভোগী শিশুর পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছেন। রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত ন্যায়বিচার বাস্তবায়নের দাবি জানিয়েছে ভুক্তভোগীর পরিবার ও সচেতন মহল।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: