শিরোনাম
ভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটকভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটক

ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : খাদ্যমন্ত্রী

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ৭:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : খাদ্যমন্ত্রী
ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : খাদ্যমন্ত্রী

‎কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সরকারি খাদ্য মজুত শক্তিশালী করার লক্ষ্যে সাটুরিয়ায় আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ-২০২৬ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

‎শনিবার (১৪ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের আয়োজনে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মিজ আফরোজা খানম রিতা।  

‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেন, “দেশের কৃষকরা যাতে তাঁদের উৎপাদিত ধানের সঠিক ও ন্যায্যমূল্য পান, সে বিষয়ে বর্তমান সরকার বদ্ধপরিকর। কৃষকদের ঘাম ঝরা ফসলের লাভজনক দাম নিশ্চিত করতে এবং দেশের সরকারি খাদ্য মজুত শক্তিশালী করার উদ্দেশ্যেই এই অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।” তিনি এ সময় সংশ্লিষ্ট সবাইকে সততা ও দায়িত্বশীলতার সাথে নিজ নিজ ভূমিকা পালনের আহ্বান জানান।

‎মন্ত্রী ব‌লেন, সরকার ২০২৬-২৭ অর্থ বছ‌রে চল‌তি আমন মৌসুমে ৮ লক্ষ ৫০ হাজার মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ৩ লাখ টন ধান সরাসরি কৃষকদের কাছ থেকে কেনা হবে। প্রতি কেজি ধানের ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা।

‎খাদ্যমন্ত্রী আরও বলেন, ক্ষুধায় যেন কেউ কষ্ট না পায়, সেদিকে মাননীয় প্রধানমন্ত্রী সজাগ দৃষ্টি রাখছেন। আমাদের সবার একটাই কাজ দেশের সকল মানুষকে ভালো রাখা, আমার কৃষক ভাই বোনদের ভালো রাখা। সেই লক্ষ্য নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক জসীম উদ্দিন খান, মহাপরিচালক (খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট) মো. মাহাবুবুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক মো. জামাল উদ্দিন এবং পরিচালক (সংগ্রহ) মো. মনিরুজ্জামান।

‎মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, মানিকগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার নাজমুস সাকিব, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম,সাটুরিয়া থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন, সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার এবং জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ।

‎এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, কৃষক প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
 

শেয়ার করুন: