লোহাগাড়া প্রেসক্লাব নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক এরশাদ

উৎসবমুখর পরিবেশ ও সাধারণ সদস্যদের গোপন ব্যালটের ভোটে অনুষ্ঠিত হয়েছে লোহাগাড়া প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে দৈনিক পূর্বকোণের লোহাগাড়া প্রতিনিধি এম এম আহমদ মনির সভাপতি এবং গ্লোবাল টিভির লোহাগাড়া প্রতিনিধি এরশাদ আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে নির্বাচিত অন্যরা হলেন—সহসভাপতি দৈনিক ভোরের ডাক প্রতিনিধি অধ্যাপক মু. আবদুল খালেক, যুগ্ম সম্পাদক দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ প্রতিনিধি খোকন সুশীল, সাংগঠনিক সম্পাদক দৈনিক চট্টগ্রাম প্রতিদিন প্রতিনিধি সাত্তার সিকদার, অর্থ সম্পাদক সকালের সময় প্রতিনিধি মোজাহিদ হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক গ্রিন টিভির দক্ষিণ চট্টগ্রাম সংবাদদাতা এহতেশামুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক পূর্বতারা প্রতিনিধি মো. ইউসুফ, দপ্তর সম্পাদক দৈনিক দিনকাল প্রতিনিধি দেলোয়ার হোসেন রশিদী।
এছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন টেলিগ্রাফ প্রতিনিধি মনির আহমদ আজাদ ও সাতকানিয়া-লোহাগাড়া বার্তার নির্বাহী সম্পাদক ডা. কামাল উদ্দীন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অধ্যাপক মু. ইলিয়াছ। প্রিজাইডিং অফিসার ছিলেন পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. নাছির উদ্দীন। সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন রূপন কান্তি নাথ।
ভোরের আকাশ/সু.পা