শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় যাত্রীবাহী বাসে তল্লাশি, গাঁজাসহ গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ৬:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সাড়ে ৪ কেজি গাঁজাসহ তরিকুল ইসলাম (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ্ নেওয়াজ। এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত তরিকুল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের ধাঙ্গিপুকুর (গুচ্ছগ্রাম) এলাকার মৃত মোশারফ ইসলামের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় এলাকায় বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়ের বাংলাবান্ধাগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে পৃথক দুই ব্যাগে থাকা সাড়ে ৪ কেজি গাঁজা জব্দসহ তরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ্ নেওয়াজ বলেন, মুলত এসব গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে পাচার করছিলেন। বর্তমানে বাজার মূল্য প্রায় ৯০ হাজার টাকা। গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে।

ভোরের আকাশ/জাআ

গ্রেপ্তারগাইবান্ধাগাঁজা

শেয়ার করুন: