শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্পে লেকে পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

প্রকাশ : ১৯ মে ২০২৬, ৭:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-০৯ এ পানবাজার সংলগ্ন লেকে পড়ে মো. হাফিজ উল্লাহ (১১) নামে এক রোহিঙ্গা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফিজ উল্লাহ ক্যাম্প-০৯ এর বি/০৩ ব্লকের বাসিন্দা মোহাম্মদ রফিকের ছেলে।

আরও পড়ুন

রোহিঙ্গা ক্যাম্পে ৪৩ হাজার ইয়াবা, বিদেশি পিস্তলসহ আটক ৩

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পানবাজার লেকের পাড়ে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল হাফিজ উল্লাহ। একপর্যায়ে অসাবধানতাবশত সে লেকের পানিতে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য এমএসএফ হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতের পরিবার ও স্বজনরা গভীর শোকে ভেঙে পড়েন।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, ক্যাম্প এলাকার বিভিন্ন লেক ও জলাশয়ের চারপাশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে শিশুদের জন্য এসব স্থান অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তারা জলাশয়ের চারপাশে নিরাপত্তা বেষ্টনী নির্মাণসহ শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা রুজু করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
                                                                           
ভোরের আকাশ/এনউব

শিশুর মৃত্যু

শেয়ার করুন: