শিরোনাম
পিরোজপুরে বিএনপি অফিস ভাঙচুরের মামলায় আসামি ৮৫৫ জনআ.লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবি, ইউটিউব-ফেসবুক পেজ বন্ধে হাইকোর্টে রিটনুসরাত তাবাসসুমের দাদির বাড়িতে নাশকতার প্রমাণ পায়নি তদন্ত কমিটিট্রেন বন্ধ থানা বন্ধ, এবার সরকারি বরাদ্দও স্থগিত গোপালগঞ্জেস্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ২৫ দিন বন্ধ থাকবে আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিটবাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রএকনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদনপিরোজপুরে বিএনপি অফিস ভাঙচুরের মামলায় আসামি ৮৫৫ জনআ.লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবি, ইউটিউব-ফেসবুক পেজ বন্ধে হাইকোর্টে রিটনুসরাত তাবাসসুমের দাদির বাড়িতে নাশকতার প্রমাণ পায়নি তদন্ত কমিটিট্রেন বন্ধ থানা বন্ধ, এবার সরকারি বরাদ্দও স্থগিত গোপালগঞ্জেস্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ২৫ দিন বন্ধ থাকবে আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিটবাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রএকনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

রাঙামাটিতে মধ্যরাতে বিদ্যালয়ের প্রহরীকে হত্যাচেষ্টার অভিযোগ

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত কনক কুমার চাকমা উপজেলার খামারপাড়া এলাকার মৃত ভুলক চন্দ্র চাকমার ছেলে। হামলায় তার কপালে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য, রাতের দিকে কয়েকজন ব্যক্তি কনক কুমার চাকমার ওপর হামলা চালিয়ে পালিয়ে যায়। এতে বিদ্যালয়ের প্রহরীর কক্ষ ও আশপাশের এলাকায় রক্তের দাগ পাওয়া যায়।

তবে পুলিশের প্রাথমিক অনুসন্ধানে ঘটনাটির ভিন্ন একটি কারণের সম্ভাবনার কথা জানানো হয়েছে।

নানিয়ারচর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কনক কুমার চাকমার কক্ষ ও আশপাশের এলাকা রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তাকে মদ্যপ অবস্থায় পাওয়া যায়।

পুলিশের ধারণা, ঘটনার আগে ৪-৫ জন ব্যক্তি একসঙ্গে মদ পান করছিলেন। পরে তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে বিরোধের সৃষ্টি হলে কনক কুমার চাকমাকে মারধর করা হয়ে থাকতে পারে। হামলার পর জড়িত ব্যক্তিরা পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

আরও পড়ুন

সৌদিতে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, জবাবে ইয়েমেনে ব্যাপক বিমান হামলা

ঘটনার প্রকৃত কারণ এবং হামলায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ভোরের আকাশ/ইউএম

রাঙামাটিহত্যাচেষ্টা

শেয়ার করুন: