শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

সিদ্ধিরগঞ্জপুলে ঝুঁকি নিয়ে সড়ক পারাপার, দুর্ঘটনার আশঙ্কা

এস এম আমীর হোসেন, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

প্রকাশ : ২ মে ২০২৬, ৪:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নারায়ণগঞ্জ-আদমজী ইপিজেড-শিমরাইল (চিটাগাংরোড) সড়কের ব্যস্ততম সিদ্ধিরগঞ্জপুল বাসস্ট্যান্ড এলাকায় ফুটওভারব্রিজ না থাকায় প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে লাখো মানুষ। 

সড়ক দুর্ঘটনার আশঙ্কায় পথচারীরা। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১নং, ৪নং ও ৫ নং ওয়ার্ড এলাকাধীন নারায়ণগঞ্জ-আদমজী ইপিজেড-শিমরাইল সড়কের ব্যস্ততম সিদ্ধিরগঞ্জ পুল বাসস্ট্যান্ড এলাকায় ফুটওভারব্রিজ না থাকায় প্রতিদিন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নানা পেশার লাখো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হচ্ছেন।

 এতে মানুষজন নানাবিধ সমস্যায় পড়তে বাধ্য হচ্ছেন। ফুটওভারব্রিজ না থাকায় স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকরা তাদের সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠিয়ে নানা দুশ্চিন্তায় থাকছেন। সিদ্ধিরগঞ্জপুল বাসস্ট্যান্ডটি জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত।  

এ বাসস্ট্যান্ডে সড়ক পারাপারে একটি বিপদজনক স্থান হিসেবে চিহ্নিত হলেও কর্তৃপক্ষের উদাসিনতায় ও নানা অনুরোধের পরও ফুটওভারব্রিজ নির্মাণ করছেন না। এতে স্থানীয় বাসিন্দারা সড়ক দুর্ঘটনার আশঙ্কা করছেন। ফলে পথচারীসহ স্থানীয়রা সংশ্লিষ্ট  কর্তৃপক্ষের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। 

জরুরী ভিত্তিতে সিদ্ধিরগঞ্জপুল বাসস্ট্যান্ড এলাকায় একটি ফুটওভারব্রিজ নির্মাণের জোর দাবি জানান সর্বপেশার মানুষ জন। বুধবার ও বৃহস্পতিবার সরেজমিন গিয়ে দেখা যায়, জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থী, শ্রমিকসহ নানা পেশার মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হতে দেখা গেছে।

জানা যায়, নারায়ণগঞ্জ-আদমজী ইপিজেড-শিমরাইল সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার অটোরিক্সা, ব্যাটারী চালিত রিক্সা ও মিশুক সারাক্ষণ বেপরোয়া ভাবে চলাচল করছে। এছাড়াও আদমজী ইপিজেডের পণ্যবাহী কাভার্ডভ্যান, মালবাহী ট্রাক, পদ্মা ও মেঘনা ডিপোর অসংখ্য তেলবাহী ট্যাঙ্কলরি ও নারায়ণগঞ্জ সাইলো থেকে গম বোঝাই ট্রাকসহ বিভিন্ন ধরণের যানবাহন এ সড়ক দিয়ে চলাচল করছে। 

এ সড়কটি কয়েক সেকেন্ডের জন্যও ফাঁকা থাকছে না। তার ওপর আদমজী ইপিজেড ছুটি ও কাজ শুরুর সময় যানবাহনের চাপ অনেকাংশ বেড়ে যায়। খবর নিয়ে জানা যায়, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় শুরু ও ছুটির সময়ও যানবাহন চলাচল বেড়ে যায়। তখন পথচারীদের সড়ক পারপারের সংখ্যাও বেড়ে যায়। ফলে যানবাহন দ্রুত ও বেপরোয়া ভাবে চলাচল করায় ঝুঁকি নিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ পারাপার হচ্ছেন।

স্থানীয়রা জানায়, প্রতিদিন কয়েক লাখ মানুষ এ সড়ক দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন।

সরেজমিন গেলে স্থানীয়রা জানান, এ বাসস্ট্যান্ডটি পারাপারের জন্য একটি বিপদজনক স্থান হিসেবে চিহ্নিত হয়েছে। এ সড়কটি সারাক্ষণ যানজট লেগেই থাকে। আবার কোন এক সময়ে কয়েক সেকেন্ডের জন্যও সড়কটি ফাঁকা থাকলেও দ্রুত ও বেপরোয়াভাবে যানজট চলাচল করায় পথচারীদের পারাপার হওয়া মারাত্বক ও ঝুঁকিপুর্ণ।

পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন পারাপার হচ্ছেন। কেউ কেউ দিনে অসংখ্যবার এ সড়কটি দিয়ে পারাপার হচ্ছেন| খবর নিয়ে জানা যায়, সড়কটি পার হয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের এক নম্বর, দুই নম্বর, চার নম্বর ও পাঁচ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকার বাসিন্দারা পারাপার হচ্ছেন।

 এ বাসস্ট্যান্ডটি অতিক্রম করে মিজিমিজি পূর্বপাড়া, আল-আমিন নগর, মজিববাগ, পাগলাবাড়ি, বাতানপাড়া, দক্ষিণপাড়া, আমজাদ মার্কেট, মিজমিজি পশ্চিমপাড়া, মাইঝপাড়া পাইনাদী পশ্চিমপাড়া, ধনুহাজীরোড, কালু হাজীরোড, নতুন মহল্লা, শাপলা চত্বর, সিআইখোলা, বউ বাজার, পাইনাদী পূর্বপাড়া, হিরাঝিল, সিদ্ধিরগঞ্জ বাজার, ওমরপুর, কলাবাগ, মুন্সীপাড়া, সাইলো গেট, আইয়ুবনগর, সরদারপাড়া, আজীবপুর, রেললাইন, মাইছাপাড়া ও আটিসহ বিভিন্ন এলাকার লোকজন চলাচল করছে। 

তাই প্রতিনিয়ত তাদেরকে এ ব্যস্ততম বাস্ট্যান্ডটি দিয়ে ফুটভারব্রিজের অভাবে জীবনের ঝুঁকি নিয়েই পারাপার হতে হয়। এতে অনেকই সড়ক দুর্ঘটনায় পতিত হচ্ছেন। পূর্বে এ বাসস্ট্যান্ডে পারাপার হতে গিয়ে অসংখ্য লোকজন হতাহত হয়েছেন।

আটি এলাকার বাসিন্দা নেকবর আলি বলেন, সিদ্ধিরগঞ্জপুল বাসস্ট্যান্ডটি আগে এতো ব্যস্ত ছিল না। এখন আদমজী ইপিজেড হওয়ায় সিদ্ধিরগঞ্জপুল কেন্দ্রীক এলাকাগুলোতে শ্রমিকদের বসবাসের পরিমাণ বেড়ে গেছে। সবমিলে এ বাসস্ট্যান্ডটি এখন পথচারীদের সড়ক পারপারের জন্য বিপদজনক স্থানে পরিণত হয়েছে। এ স্থানটিতে একটি ফুটওভারব্রিজ নির্মাণ করা অতিব জরুরী হয়ে পড়েছে।

পাইনাদী সিআইখোলার বাসিন্দা সানজিদা বানু বলেন, এ বাসস্ট্যান্ডটির আশপাশে রয়েছে হাইস্কুল, কলেজ ও মাদ্রাসা। তাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষাথীরা চরম ঝুঁকি নিয়ে সড়কটি পারপার হচ্ছেন। যদি এখানে একটি ফুটওভারব্রিজ থাকতো তবে ঝুঁকিমুক্ত পরিবেশে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ লোকজন পারাপার করতে পারতেন।

মিজমিজির একটি স্কুলের পরিচালক এ কে এম নিজামউদ্দিন শাহীন বলেন, সিদ্ধিরগঞ্জপুল বাসস্ট্যান্ডে একটি ফুটওভারব্রিজ নির্মাণ অতিব জরুরী। জনবহুল এ অঞ্চলের বিবেচনায়  এখানে ফুটওভারব্রিজের প্রয়োজনীয়তা রয়েছে। মিজমিজি পূর্বপাড়া এলাকার আবদুল জব্বার বলেন, সাংবাদিকরা এ বিষয়ে  পত্র-পত্রিকায় লেখালেখি করলে আশাকরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হবে।

মিজমিজির আল-আমিন নগর এলাকার বাসিন্দা আবু বক্কর বলেন, নারায়ণগঞ্জের অনেক স্থানে পথচারীদের জন্য ফুটওভারব্রিজ নির্মাণ করা হলেও সেখানে মানুষের চলাচল নেই। অথচ এখানে প্রতিদিন কয়েক লাখ লোক পারাপার হচ্ছেন।

সিদ্ধিরগঞ্জের কলাবাগ এলাকার বাসিন্দা আবু হাসান বলেন, সিদ্ধিরগঞ্জপুল বাসস্ট্যান্ডে একটি ফুটওভারব্রিজ নির্মাণ করা জরুরী হয়ে পড়েছে। জরুরী ভিত্তিতে এখানে ফুটওভারব্রিজ নির্মাণের জোর দাবি জানাচ্ছি।

নারায়ণণগঞ্জ জেলার ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) মো. আব্দুল করিম বলেন, আমরা সিটি করপোরেশনকে আদমজী ইপিজেড ও সিদ্ধিরগঞ্জপুল বাসস্ট্যান্ডে একটি ফুটওভারব্রিজ নির্মাণের প্রয়োজনীয়তা মৌখিকভাবে জানিয়েছি। সড়ক পারাপারের কারণেও যানজটের সৃষ্টি হয়। সিদ্ধিরগঞ্জপুল এলাকায় ফুটওভারব্রিজ নির্মাণ করা হলে যানজট অনেকাংশে কমে আসবে বলে আশা করছি।

সড়ক ও জনপথ অধিদপ্তর, নারায়ণগঞ্জ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম বলেন, আদমজী ইপিজেড -নারায়ণগঞ্জ- শিমরাইল সড়কে ফুটওভারব্রিজ তৈরী করার জন্য একটা আবেদন পেয়েছি। 

আরও পড়ুন

শ্রীপুরে খাল খনন কাজের উদ্বোধন

হেড অফিস থেকে টিম এসে  ফুটওভারব্রিজের যৌক্তিকতা  ও পর্যবেক্ষণ করবেন। চলতি অর্থবছর শেষ পর্যায়ে। টিম পর্যবেক্ষণ শেষে নতুন অর্থবছরে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

ভোরের আকাশ/ র.ই

 

দুর্ঘটনার শঙ্কাসানজিদা বানু

শেয়ার করুন: