শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় হাইস্কুলে আগুন, ১৫ শিক্ষার্থী আহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ৬ আগস্ট ২০২৫, ৭:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান ল্যাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  এ সময় আতঙ্কে ভবনের সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ১২জনের মতো শিক্ষার্থী আহত হয়েছেন।

বুধবার (৬ আগস্ট) দুপুরে বিদ্যালয় ভবনের ৩য় তলায় এ ঘটনা ঘটে।  

নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সহিদুল ইসলাম স্বাক্ষরিত বিদ্যালয়ের প্যাডে এক জরুরী নোটিশে জানানো হয়, "বুধবার দুপুর ১২.৩০ মিনিটের দিকে বিদ্যালয়ের ৭ম শ্রেণির ১০/১২ জন শিক্ষার্থী বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক মোহাম্মদ আমিনুল ইসলামের তত্ত্বাবধানে বিজ্ঞান মেলার প্রজেক্ট তৈরি করার সময় মাল্টিপ্লাগে সটসার্কিটে অগ্নিস্ফুলিঙ্গ সৃষ্টি হয়।  এই পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীরা চিল্লাচিল্লি করে বের হওয়ার সময় আরো একটি শ্রেণির শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে নামার সময় মোট ১২ জন শিক্ষার্থী ভয়ে অসুস্থ হয়ে যায়।  অসুস্থ শিক্ষার্থীদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  ১ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শিক্ষক, অভিভাবকসহ এ্যাম্বুলেন্সযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নোটিশে আরও জানানো হয়, অসুস্থ শিক্ষার্থীরা সবাই আশংকামুক্ত অবস্থায় সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে এবং শিক্ষার্থীদের পাশে তাদের অভিভাবকরাও সাথে রয়েছেন; কেও যেন আতংকিত না হন।  নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক জামাল উদ্দিন ভোরের আকাশকে জানান, কয়েকদিন পর জেলাতে বিজ্ঞান মেলা হবে।  এজন্য ছাত্র-ছাত্রীরা স্কুলের ৩য় তলায় ল্যাবে কাজ করছিল; এ সময় হঠাৎ আগুন আগুন বলে চিৎকার করে উঠে।  এ সময় সব ক্লাস চালু থাকায় ভবনের উপরে থাকা শিক্ষার্থীদের চিৎকারে নিচের ছাত্রছাত্রীরা আতঙ্কিত হয়ে দৌড়ঝাঁপ করে বের হতে গিয়ে সিঁড়ির রেলিং ভেঙে আহত হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক দিদারুল আলম ও সিভিল সার্জন মো. নোমান মিয়া হাসপাতালে আহত শিক্ষার্থীদের দেখতে যান এবং তাদের জন্য প্রয়োজনীয় সবকিছু করতে নির্দেশনা প্রদান করেন।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি তাদের পূ্র্ব ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিকাল ৩টায় নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে জুলাই অভ্যুত্থানের বিজয় মিছিল স্থগিত করে আগামী শনিবার বিকাল ৩টায় একই স্থান থেকে বের হবার ঘোষণা দেয়।  পরে জেলা বিএনপির সভাপতি ইঞ্জি: শ্যামল দলের নেতৃবৃন্দসহ আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ছুটে যান।

ভোরের আকাশ/জাআ

ব্রাহ্মণবাড়িয়াশিক্ষার্থীআগুন

শেয়ার করুন: