শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিশু রামিসা হত্যার প্রতিবাদে খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২২ মে ২০২৬, ৭:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

শুক্রবার (২২ মে) বাদ জুমা নগরীর বায়তুন নূর মসজিদ চত্বর থেকে শিশু রামিসা হত্যার বিচার, চাঁদাবাজি-সন্ত্রাসের অবসান ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খুলনা মহানগর ইসলামী ছাত্রশিবির। খুলনা মহানগরীর নিউমার্কেট বায়তুন নূর মসজিদ চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ময়লাপোতা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এ সময় শিবিরের নেতাকর্মীরা "লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে", "ধর্ষকদের আস্তানা, এই বাংলায় হবে না", "আমার বোন কবরে, প্রশাসন কি করে", "বিচার চাই বিচার চাই, রামিসা হত্যার বিচার চাই" ইত্যাদি স্লোগান দেন।

আরও পড়ুন

শ্রীপুরে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে আহত- ১০

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, "জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ আজ অন্যায়-সন্ত্রাসের অভয়ারণ্য হয়ে উঠেছে। ঘরে থাকা আমাদের মা-বোনেরাও আজ নিরাপদ নয়। শিশু রামিসার ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে দোষীদের বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে।
মহানগর ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসানের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী। মহানগর সেক্রেটারি ইসরাফিল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক মহানগর সভাপতি জাহিদুর রহমান নাঈম।

বিক্ষোভ মিছিলে মহানগর ছাত্রশিবির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আহমেদ সালেহীন, কামরুল হাসান, এস এম বেলাল হোসেন, আব্দুর রশিদ, ফারহান তুর্য, ইমরানুল হক, সেলিম হোসেন, গোলাম মুয়িজু, জে আই সাবিত, আদনান মল্লিক যুবরাজ, নাঈম হোসাইন, হামজা, সুলাইমান আবিদ, হযরত আলী, হাবিবুল্লাহ রাজু প্রমুখ।

ভোরের আাকাশ/এনউব

বিক্ষোভ মিছিল

শেয়ার করুন: