শিরোনাম
রোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরীরোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

আটলান্টিকে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ২১

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬, ৬:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইউরোপে উন্নত জীবনের আশায় বিপজ্জনক সমুদ্রপথ পাড়ি দিতে গিয়ে প্রাণ হারালেন অন্তত ২১ অভিবাসী। আফ্রিকার দেশ সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে এ প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রোববার সেনেগাল কর্তৃপক্ষের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সেনেগালের উত্তর-পশ্চিম উপকূল থেকে ইউরোপের উদ্দেশে যাত্রা করা অভিবাসীবাহী নৌকাটি উত্তাল আটলান্টিক মহাসাগরে ডুবে যায়। এতে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে।

সেনেগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার নৌকাডুবির ঘটনায় প্রাথমিকভাবে ২১ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে উপকূলরক্ষী বাহিনী। উদ্ধার অভিযান চালিয়ে ডুবে যাওয়া নৌকার আশপাশের এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। এ ছাড়া দুর্ঘটনাস্থল থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সেনেগালের সরকারি একটি সূত্রের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এপিএস জানিয়েছে, নৌকাডুবির ঘটনায় অন্তত ২০ জনের মরদেহ সৈকতে ভেসে এসেছে। তবে নৌকাটিতে মোট কতজন যাত্রী ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সমুদ্রপথে ইউরোপের স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জসহ অন্যান্য গন্তব্যে পৌঁছাতে বিশ্বের বিভিন্ন অঞ্চলের অভিবাসীরা সেনেগাল উপকূলকে যাত্রাপথ হিসেবে ব্যবহার করেন। উন্নত জীবনের আশায় ঝুঁকিপূর্ণ এই আটলান্টিক পথ পাড়ি দিতে গিয়ে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে।

এপিএসের প্রতিবেদনে বলা হয়েছে, অল্প সময়ের ব্যবধানে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানো অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শুধু শনিবারই সাত শতাধিক অভিবাসী ওই দ্বীপপুঞ্জে পৌঁছেছেন। এক সপ্তাহে স্পেনের এল হিয়েরো দ্বীপে পৌঁছেছেন ৩ হাজার ৩০০ জনের বেশি অভিবাসী। অভিবাসীদের এই প্রবেশের চাপ সামাল দিতে স্থানীয় কর্তৃপক্ষ ইতোমধ্যে দ্বীপটিতে জরুরি অবস্থা জারি করেছে। সূত্র: এএফপি।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: