শিরোনাম
রোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরীরোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

মোল্লাহাটে জাতীয় সমবায় দিবস উদযাপন

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬, ৩:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
মোল্লাহাটে জাতীয় সমবায় দিবস উদযাপন
মোল্লাহাটে জাতীয় সমবায় দিবস উদযাপন

“করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যে বাগেরহাটের মোল্লাহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। 

এ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সমবায়ীদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। 

রবিবার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। সকাল সাড়ে ১০টায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।

 পরে একটি র‍্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সমবায়ীদের মাঝে ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রায়হাতুল জান্নাত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন, জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সমবায়ীরা।

অনুষ্ঠানটি সার্বিকভাবে সঞ্চালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা এবিএম মোরশেক আহমেদ।

উল্লেখ্য, ২৮ জন সমবায়ীদের মাঝে এক লাখ করে মোট ২৮ লাখ টাকার ঋণের চেক গাভী পালনের জন্য বিতরণ করা হয়।

ভোরের আকাশ/রই
 

শেয়ার করুন: