দিনাজপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ১

দিনাজপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৬ হাজার পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. আতিক খান মিম ওরফে মনু (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে দিনাজপুর কোতোয়ালি থানাধীন কালিতলা এলাকায় এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের পেছনে এসএ পরিবহনের পার্সেল গোডাউনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন বিপিএমের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর পিপিএমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি খাকি কার্টন নিয়ে পালানোর চেষ্টা করেন ওই ব্যক্তি। পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে তার হেফাজতে থাকা কার্টনটি তল্লাশি করে ৬০০ পাতা থেকে ১০ পিস করে মোট ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
ভোরের আকাশ/ এনউব