শিরোনাম
বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রীএসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রীভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরাবিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রীএসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রীভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরা

কারখানা খুলে দেওয়ার দাবি এস আলম গ্রুপের সাবেক শ্রমিক-কর্মচারীদের

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ৭:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এস আলম গ্রুপের সাবেক শ্রমিক ও কর্মচারীরা প্রতিষ্ঠানটির বন্ধ হয়ে যাওয়া সব কারখানা পুনরায় চালু জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে ছাঁটাই হওয়া হাজারো শ্রমিককে পুনর্বহালের জন্য তারা অনুরোধ জানিয়েছেন।

সোমবার চট্টগ্রামের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন তারা। এতে দাবি জানানো হয়, কারখানাগুলো পুনরায় চালু হলে নিয়োগের ক্ষেত্রে সাবেক কর্মীদের অগ্রাধিকার দিতে হবে।

তারা বলেন, ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর কারখানাগুলো বন্ধ হয়ে যায়। এতে হাজারো শ্রমিক ও তাদের পরিবার আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

মালিকপক্ষের সঙ্গে কয়েক দফা আলোচনা হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি।

স্মারকলিপিতে বলা হয়, চলতি মূলধন ও কাঁচামাল সংগ্রহ করতে না পারার জন্য অন্তর্বর্তী সরকারের সময় আরোপিত ব্যাংকিং বিধিনিষেধকে দায়ী করেছেন মালিকরা।

শ্রমিকরা আরো অভিযোগ করেন, ঋণখেলাপি হওয়া সত্ত্বেও সিটি গ্রুপের কারখানাগুলো সচল রাখতে বাংলাদেশ ব্যাংক উদ্যোগ নিয়েছে, কিন্তু এস আলম গ্রুপকে একই ধরনের সহায়তা দেওয়া হয়নি।

আরও পড়ুন

জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজি

দীর্ঘদিনের বেকারত্ব ও আর্থিক দুর্দশার চিত্র তুলে ধরে তারা চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘শ্রমিকদের কর্মসংস্থানের দাবি যৌক্তিক, কারণ তারা কোনো অন্যায় কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। সরকারও যত দ্রুত সম্ভব বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর চেষ্টা করছে। দক্ষ শ্রমিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনাও রয়েছে।’

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: