শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১০:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ দলটির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে পুলিশের বাধা উপেক্ষা করে শহরের কাঠপট্টি এলাকায় জাতীয় পার্টির জেলা কার্যালয়ে এ ভাঙচুর চালানো হয়। এ সময় বিক্ষোভকারীরা কার্যালয়ের সাইনবোর্ড ও শাটার ভেঙে ফেলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শহরে গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রতিবাদ মিছিল করেন দলের নেতাকর্মীরা। পরে মিছিল নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সমাবেশ করেন তারা। সমাবেশ শেষে বিক্ষোভকারীরা কাঠপট্টি এলাকায় জড়ো হন। এতে যোগ দেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা।

এসময় বক্তব্য দেন গণঅধিকার পরিষদের জেলা সভাপতি শামছুজ্জামান সিদ্দিকী মামুন, সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম, বাংলাদেশ যুব অধিকার পরিষদের জেলা সভাপতি রবিউল ইসলাম তুহিন, সাধারণ সম্পাদক মোনারুল ইসলাম মনা, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ফিহাদুর রহমান দিবস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির সাবেক আহ্বায়ক মাসুদ মিয়া, সদস্য সচিব বায়েজিদ বোস্তামী জিম প্রমুখ।

সমাবেশ শেষে পুলিশের বাধা উপেক্ষা করে তারা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যেতে চাইলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তারা সড়কে অবস্থান নিয়ে নানা স্লোগান দেন। বিকেল সাড়ে ৪টার দিকে বৃষ্টি শুরু হলে তারা পুলিশের বাধা উপেক্ষা করে কার্যালয়ে ভাঙচুর চালান। এ সময় কার্যালয়ের সাইনবোর্ড ও শাটার ভেঙে ফেলা হয়। পরে মিছিল নিয়ে সেখান থেকে সরে যান বিক্ষোভকারীরা।

এ বিষয়ে জেলা জাতীয় পার্টির সভাপতি সরোয়ার হোসেন শাহীন বলেন, হঠাৎ পার্টি অফিসে হামলা চালানো হলো। গেটের তালা ও শাটার ভাঙচুর করা হয়েছে। যারা হামলা করেছে তাদের ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে। এ হামলার নিন্দা জানাচ্ছি। পুলিশ ও প্রশাসনের কাছে হামলাকারীদের গ্রেপ্তার দাবি জানাই।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, উত্তেজিত হয়ে বিক্ষোভকারীরা জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করেছেন। তবে এতে কেউ হতাহত হয়নি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

এর আগে গত শুক্রবার (২৯ আগস্ট) রাতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে আইনশৃখলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ বেশ কয়েকজন আহত হন।

ভোরের আকাশ/জাআ

কার্যালয়জাতীয় পার্টিগাইবান্ধাভাঙচুর

শেয়ার করুন: