নড়াইলে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা

নড়াইলে জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা উপলক্ষে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ নড়াইলে অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টায় জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা উপলক্ষে নড়াইল দক্ষিণ-পূর্ব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম. রাহসিন কবির, সহকারি জেলা শিক্ষা কর্মকর্তা রনোতোষ সেনসহ জেলার ৩ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকগণ।
প্রধান অতিথি শিক্ষার্থীদের সততা, নিষ্ঠা, আদর্শ ও আন্তরিকতার সাথে পাঠদানের জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান।লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া চর্চার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।
ক্রীড়া প্রতিযোগিতায় জেলার ৩ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।
ভোরের আকাশ/ র.ই